কাছাড়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি-আপত্তি জমা দেওয়া যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত

Spread the news

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : ২০২৭ সালের ১ জানুয়ারিকে ভিত্তি করে  নির্বাচন কমিশনের নির্দেশে কাছাড় নির্বাচনী জেলার ৭টি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, প্রকাশ করা হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক রাহুল কুমার গুপ্তা বৃহস্পতিবার ডিসি কনফারেন্স হলে আয়োজিত এক সর্বদলীয় সভায় এই খসড়া তালিকা প্রকাশ করেন। এতে ১১৪-লক্ষীপুর বিধানসভা কেন্দ্র, ১১৫-উধারবন্দ, ১১৬-কাটিগড়া, ১১৭-বড়খলা, ১১৮-শিলচর, ১১৯-সোনাই এবং ১২০-ধলাই (সংরক্ষিত)  বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত খসড়া ফটো ভোটার তালিকার  কপি জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয় এবং সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিএলও-দের কাছে পরিদর্শনের জন্য পাওয়া যাবে এই তালিকা সম্পর্কে দাবি ও আপত্তি ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়া অনলাইনে https://voters.eci.gov.in এবং ECINET অ্যাপের মাধ্যমেও আবেদন করা যাবে। খসড়া তালিকা প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়- একজন ভোটার বর্তমান পুরো প্রক্রিয়ার সময়কালে সর্বোচ্চ ১০টি Form-7 আবেদন করতে পারবেন এবং নিরবচ্ছিন্ন আপডেটের সময়

প্রতি মাসে সর্বোচ্চ ৫টি। স্বীকৃত রাজনৈতিক দলের বিএলএ-রা বিএলও-র কাছে দৈনিক ১০টির বেশি আবেদন জমা দিতে পারবেন না।  সাতটি কেন্দ্রের নিবন্ধন আধিকারিকরা সাপ্তাহিক ভিত্তিতে দাবি-আপত্তির তালিকা রাজনৈতিক দলগুলিকে দেবেন।

কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট, কাছাড়ের কাছে এবং দ্বিতীয় আপিল মুখ্য নির্বাচনী আধিকারিক, অসমের কাছে করা যাবে।  জেলায় মোট ভোটার ১৪ লক্ষ ৪৮৯ জন। এর মধ্যে পুরুষ ৭,০০,৩৪২ জন, মহিলা ৭,০০,১৪০ জন এবং তৃতীয় লিঙ্গের ৭ জন।

বিধানসভা ভিত্তিক ভোটার সংখ্যা

১১৪-লক্ষীপুর : ১,৭৯,৭৯৭ জন (পোলিং স্টেশন ২২২টি)
১১৫-উধারবন্দ : ১,৮৭,২৭৫ জন (পোলিং স্টেশন ২৩১টি)
১১৬-কাটিগড়া : বেশি ২,১৫,৯৮০ জন (পোলিং স্টেশন ২৮০টি)
১১৭-বড়খলা : ২,০৭,৬০৩ জন (পোলিং স্টেশন ২৫৮টি)
১১৮-শিলচর : ২,১৪,০৩২ জন (পোলিং স্টেশন ২৫৭টি)
১১৯-সোনাই : ১,৯৭,৫৮৩ জন (পোলিং স্টেশন ২৪৫টি)
১২০-ধলাই (SC) : ১,৯৮,২১৯ জন (পোলিং স্টেশন ২৪০টি)।

তালিকা প্রকাশ অনুষ্ঠানে জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তা জানান,জেলায় মোট পোলিং স্টেশন ১৭৩৩টি দাবি-আপত্তি নিষ্পত্তি করা হবে ২৮ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৪ জানুয়ারি, ২০২৭ (সোমবার)।

উল্লেখ্য, ১ জানুয়ারি ২০২৭-কে ভিত্তি তারিখ ধরে এই সংশোধনী চলছে। ভোটাররা ১১ ডিসেম্বর পর্যন্ত http://voters.eci.gov.in এবং ECINET অ্যাপে আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *