Category: বরাক
শিলচর পুর নিগম নির্বাচনে ৩৯টি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা কংগ্রেসের
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনে ৪২টি ওয়ার্ডের মধ্যে ৩৯টি ওয়ার্ডে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় ২০, ২১ ও ৩৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। কংগ্রেসের ঘোষিত প্রার্থী তালিকায় রয়েছেন ১ নম্বর ওয়ার্ডে নাজমিন সুলতানা বড়ভূইয়া, ২ নম্বরে সাহিন আখতার মজুমদার, ৩ নম্বরে ঝুমা দাস, ৪ নম্বরে…
বাংলা সাহিত্য সভার শিলচর শাখায় ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : বাংলা সাহিত্য-সভা অসমের শিলচর শাখার উদ্যোগে বুধবার সন্ধ্যায় ভারতরত্ন তথা সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন করা হয়। শিলচর-হাইলাকান্দি রোডের বিশিষ্ট চিকিৎসক ভাস্কর নাথের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ভূপেন হাজারিকার জীবন, কর্ম ও সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের সূচনা হয় সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে। পরে…
চা বাগান এলাকার শিক্ষার্থীদের বিলম্বিত জন্ম সনদ দ্রুত সম্পন্ন করতে পাথারকান্দিতে গুরুত্বপূর্ণ বৈঠক
মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : চা বাগান এলাকার শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে বিলম্বিত থাকা জন্ম সনদের আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে পাথারকান্দি কো-ডিস্ট্রিক্ট প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা আয়ুক্তের নির্দেশক্রমে আয়োজিত এই বৈঠকে চা বাগান অধ্যুষিত এলাকার বিদ্যালয়গুলির শিক্ষার্থীদের প্রয়োজনীয় সরকারি নথিপত্র প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলি নিয়ে বিস্তারিত…
সোনাইয়ে দোকানে চুরি হওয়া মোবাইল ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : সোনাই বাজার সংলগ্ন মতিনগর রোডের ‘মবি ফ্ল্যাশ’ মোবাইলের দোকানে চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই সাফল্য পেল সোনাই থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া অধিকাংশ মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর মতিনগর রোডের ওই মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে। অভিযোগ…
ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় শ্রীভূমির শিল্পীদের নজরকাড়া সাফল্য
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নজরকাড়া সাফল্য পেল শ্রীভূমি জেলার শিল্পীরা। দক্ষিণ অসমের ১৪টি বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রতিযোগীদের নিয়ে আয়োজিত চূড়ান্ত পর্বে শ্রীভূমির শিল্পীরা চারটি পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে দুটি বিভাগে প্রথম, একটি বিভাগে দ্বিতীয় এবং একটি বিশেষ/সান্ত্বনা পুরস্কার রয়েছে।…
সারের অবৈধ পাচার রুখল কাছাড় পুলিশ, পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইউরিয়া ও সার বাজেয়াপ্ত
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : অবৈধভাবে সার পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলার দু’টি পৃথক এলাকায় অভিযান চালিয়ে দু’টি গাড়ি আটক করা হয়। ওই গাড়ি থেকে বিপুল পরিমাণ ইউরিয়া ও সার বাজেয়াপ্ত করার পাশাপাশি দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শিলচর থানার অন্তর্গত রাঙ্গিরখাড়ি টিওপি…
মিজোরাম থেকে ত্রিপুরায় পাচারের পথে বিদেশি সিগারেট বাজেয়াপ্ত
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : সীমান্তপথে চোরাচালান রুখতে চেকিংয়ে বড়সড় সাফল্য পেল অসম পুলিশ। মিজোরাম থেকে অসম হয়ে ত্রিপুরায় পাচারের পথে ৯৮ হাজার ৬০০টি বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। ঘটনায় দু’টি ই-অটো আটক করার পাশাপাশি দুই চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার এসআই জয়চন্দ্র সিংয়ের নেতৃত্বে চেকিং চলাকালীন সন্দেহের ভিত্তিতে TR 02D 2561 এবং…
২৫ সেপ্টেম্বর রংপুরে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম্’
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : দেশপ্রেম, জাতীয় ঐক্য, সংহতি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার শিলচরের রংপুরে অনুষ্ঠিত হতে চলেছে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম্’ পরিবেশনের বিশেষ অনুষ্ঠান। সকাল ১১টায় রংপুরের প্রদীপ ভবন, যুগসংঘ প্রেসের কাছে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।‘বন্দে মাতরম্’-এর ১৫০তম বর্ষ উপলক্ষে সরস্বতী বিদ্যা নিকেতন, রংপুরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে…
পুর নিগম নির্বাচনে সংখ্যালঘু আসনে অর্থের বিনিময়ে টিকিট দেওয়ার চেষ্টা! বিস্ফোরক অভিযোগ আমিনুলের
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : শিলচর পুরনিগম নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াতেই প্রকাশ্যে এল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আয়োজিত বৈঠকে দলের একাংশ নেতার সঙ্গে সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের তীব্র বাদানুবাদ হয়। বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে এসে সংবাদমাধ্যমের সামনে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন বিধায়ক। জানা গেছে, শিলচর শহরের…
ভারত-অসমমালা প্রকল্পের রাস্তার কাজ দ্রুত শেষ করতে গুরুত্ব মন্ত্রী কৃষ্ণেন্দু পালের
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : বরাক উপত্যকার তিন জেলায় ভারতমালা, অসমমালা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অধীনে নির্মাণাধীন রাস্তা ও পরিকাঠামোগত কাজের অগ্রগতি পর্যালোচনা করলেন কাছাড়ের অভিভাবক এবং জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক ভ্যালি উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একইসঙ্গে নির্মাণকাজে বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত তা সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।…
