সভা থেকে কাছাড়ের উন্নয়নে একাধিক আশ্বাস, নাগরিকদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী কৃষ্ণেন্দুর

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ জুন: কাছাড় জেলার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে রবিবার শিলচরের একটি হোটেলে অসম সরকারের বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শহরের বিশিষ্ট নাগরিক, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে জেলার উন্নয়ন, নাগরিক সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত…

Read More

গুমড়া সেতুতে বড় গর্ত, শিলচর-গুয়াহাটি জাতীয় সড়কে ভারি যান চলাচল বন্ধ

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২৮ জুন : বরাক উপত্যকার সঙ্গে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান লাইফলাইন শিলচর-গুয়াহাটি ৬ নম্বর জাতীয় সড়কে ফের দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার গুমড়া এলাকায় একটি সেতুর ওপর হঠাৎ দু’টি বড় গর্ত সৃষ্টি হওয়ায় নিরাপত্তার কথা মাথায় রেখে ভারী যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট…

Read More

পাথারকান্দি ও পাঁচগ্রামে সম্প্রীতি সম্মেলনের সিদ্ধান্ত, সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় বৈঠক

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ জুন : বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠক শনিবার শিলচরের জেল রোডস্থিত প্রেসবিটেরিয়ান মিশন কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ড. হারাণ দের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, পাঁচগ্রামে বরাকভিত্তিক একটি সম্মেলন এবং পাথারকান্দির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রীতি উৎসবের আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষা…

Read More

সোমবার শ্রীভূমিতে মন্ত্রী কৌশিক রায়

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ জুন : রাজ্যের খাদ্য অসামরিক সরবরাহ, গ্রাহক পরিক্রমা, আবাসন, নগর উন্নয়ন তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় সোমবার শ্রীভূমি জেলা পরিদর্শনে আসছেন। অভিভাবক মন্ত্রী কৌশিক রায় সোমবার জেলা আয়ুক্তের সম্মেলন কক্ষে সকাল সাড়ে এগারোটায় এক সরকারি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী…

Read More

দু’টি পোষ্যের মৃত্যুতে চরমপন্থা শ্রীভূমিতে যুবকের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ জুন : শ্রীভূমি জেলার যুবক দ্বৈপায়ন সেনের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের দাবি, তাঁর অত্যন্ত প্রিয় দুই পোষ্য কুকুর ‘মার্লে’ ও ‘সিজার’-এর মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং দীর্ঘদিন ধরে গভীর শোকের মধ্যে ছিলেন। মৃত্যুর আগে নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ইংরেজিতে তিনি লিখেছিলেন, “None is…

Read More

লায়লাপুরে ৫ কোটির হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বরাক তরঙ্গ, ২৮ জুন : কাছাড় জেলায় যৌথ অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ। শনিবার লায়লাপুর এলাকায় এই অভিযান চালানো হয়।গোপন সূত্রে এলাকায় মাদক পাচারের খবর পেয়ে তৎক্ষণাৎ অভিযান শুরু করে যৌথ বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে…

Read More

ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ এবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিঙের উপর আলোচনা জনতা কলেজে

বরাক তরঙ্গ, ২৮ জুন : জনতা কলেজ কাবুগঞ্জের রেড রিবন ক্লাবের তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ এবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং এর উপর সচেতনতা গড়ে তোলার জন্য শনিবার কলেজ চত্বরে এক বিশেষ আলোচনার আয়োজন করা হয়। সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সক্ষম নর্থ ইস্ট এর কনভেনার তথা মনস্তত্ত্ববিদ ড. মিঠুন রায়।  এদিন নিজের বক্তৃতায় মিঠুনবাবু প্রথমে…

Read More

অনকোলজি কোর্সের জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থানে বরাকের অস্মিতা

পিএনসি, শিলচরবরাক তরঙ্গ, ২৮ জুন : শিলচর মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্রী অস্মিতা শুক্লবৈদ্য, নয়াদিল্লির এইমস-এ ডিএম সুপার স্পেশালিটি অনকোলজি কোর্সে ভর্তির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। শিলচর মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ আশুতোষ শুক্লবৈদ্যের কন্যা অস্মিতা ২০২১ সালে এই কলেজ থেকে এমবিবিএস পাস করে ২০২৫ সালে এইমস থেকে এমডি ডিগ্রি নেন।…

Read More

পর্যাপ্ত চিকিৎসক ও জনবল সঙ্কটে ধুঁকছে ঘোড়ামারা-কচুয়াদম মডেল হাসপাতাল, পদক্ষেপের দাবি জনজাগরণ কমিটির

বরাক তরঙ্গ, ২৭ জুন : শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির অন্তর্গত ঘোড়ামারা-কচুয়াদম মডেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের ঘাটতি, অপর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা এবং নানা অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কালীগঞ্জ জনজাগরণ কমিটি। সম্প্রতি কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শন করে ভারপ্রাপ্ত ইনচার্জ ডাঃ উৎপল মাহুতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।…

Read More

বরাকে স্থায়ী হাইকোর্ট বেঞ্চের দাবিতে শ্রীভূমিতে সভা, স্বাক্ষর অভিযানে ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ২৭ জুন : গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ বরাক উপত্যকার যে কোনও উপযুক্ত স্থানে প্রতিষ্ঠার দাবির সমর্থনে আজ শ্রীভূমি জেলার বিপিন পাল স্মৃতি ভবনে এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র সদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সব্যসাচী রায়ের উদ্যোগে আয়োজিত এই সভায় বরাক উপত্যকায় একটি স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার সাংবিধানিক প্রয়োজনীয়তা, ন্যায়বিচারে সমান প্রবেশাধিকার…

Read More