তথ্য অধিকার আইন লঙ্ঘন: লক্ষীপুরের তৎকালীন এসডিও (সিভিল)-কে ২০ হাজার টাকা জরিমানা

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : তথ্য জানার অধিকার (আরটিআই) আইন, ২০০৫ লঙ্ঘনের অভিযোগে কাছাড় জেলার লক্ষীপুরের তৎকালীন সাব-ডিভিশনাল অফিসার (সিভিল), বর্তমানে সমজেলা আয়ুক্তের বিরুদ্ধে ২০ হাজার টাকা জরিমানা করেছে অসম রাজ্য তথ্য আয়োগ। রাজ্য তথ্য আয়ুক্ত উৎপল বরুয়া ৩ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক আদেশে এই জরিমানা ধার্য করেন। আয়োগের নির্দেশে বলা…

Read More

সোনাই ব্লকে হরিলুট, উন্নয়ন কাজে দুর্নীতি বরদাস্ত হবে না হুঁশিয়ারি : আমিনুল হক

আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : সোনাই উন্নয়ন খণ্ডে বিভিন্ন প্রকল্পের কাজে হরিলুট চলছে এমন গুরুতর অভিযোগ তোলেছেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। শনিবার সোনাই উন্নয়ন খণ্ড কার্যালয়ে রিভিউ মিটিংয়ে উন্নয়ন কাজ নিয়ে পর্যালোচনা সভায় বিধায়ক আমিনুলের অভিযোগ বিষয়ে বিডিও সহ বিভাগীয় দায়িত্বে থাকা কর্মীরা সদুত্তর দিতে পারেননি। সোনাই উন্নয়ন খণ্ডের অধিন ৯টি জিপির…

Read More

সেবা সেতু পোর্টাল ও এআরটিপিএস আইন নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) সেলের উদ্যোগে শুক্রবার প্রেমেন্দ্র মোহন গোস্বামী সম্মেলন কক্ষে ‘সেবা সেতু পোর্টালের মাধ্যমে নাগরিকমুখী পরিষেবা’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বরাক উপত্যকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনএসএস প্রোগ্রাম অফিসাররা অংশগ্রহণ করেন। এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অশোক কুমার সেন। তিনি আসাম…

Read More

উত্তাল শ্রীভূমি : কংগ্রেসের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক একাধিক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশুদ্ধ পানীয়জলের সঙ্কট, শহরের ভাঙাচোরা সড়ক, সরকারি হাসপাতালের অব্যবস্থা এবং বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যার সমাধানের দাবিতে শনিবার ‘করিমগঞ্জ জেলা কংগ্রেসে’র ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জেলা সদর উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ চলাকালীন কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। কংগ্রেসের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে…

Read More

NIT শিলচরে উত্তেজনা, ক্ষোভে রাস্তায় বসানো ব্যারিকেড ভেঙে দিলেন গ্রামবাসীরা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (NIT) ক্যাম্পাসে ভরাখাই চা-বাগান হয়ে প্রবেশের পথে বসানো একটি লোহার ব্যারিকেড ঘিরে শনিবার উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, প্রবেশপথ হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা ব্যারিকেডটি গোড়া থেকে উপড়ে ফেলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, NIT কর্তৃপক্ষ কোনও পূর্বঘোষণা, আলোচনা বা গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় ছাড়াই…

Read More

সোনাই নদীতে মরদেহ, পুলিশ না আসায় ফের ভাসিয়ে দেওয়া হল, ক্ষোভ

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : সোনাই নদীতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে শনিবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাই নদীর দর্মি-জামালপার এলাকার নদীতীরের আবর্জনার মধ্যে মরদেহটি আটকে থাকতে দেখে বাসিন্দারা পুলিশকে খবর দেন। প্রত্যক্ষদর্শীরা খবর দেন পুলিশে। পুলিশ পৌঁছাতে একটু দেরি হলে জয়বাবু নামে এক স্থানীয় ব্যক্তি মরদেহটি…

Read More

কাছাড়ে ৫৯.২ লক্ষ টাকার বিদেশি সিগারেট উদ্ধার, আটক ১

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : কাছাড় জেলায় যৌথ অভিযানে প্রায় ৫৯.২ লক্ষ টাকা মূল্যের বিদেশি উৎসের জাল সিগারেট উদ্ধার করেছে আসাম রাইফেলস ও রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অঞ্চলে পণ্য পাচারের বিরুদ্ধে অভিযান চালায় আসাম রাইফেলস। একাধিক স্থানে তল্লাশি চালানোর পর তারাপুর হয়ে অন্য রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া একটি ট্রাক…

Read More

পাথরকান্দিতে গ্রীষ্মকালীন কর্মশালা ২০২৬-এর শুভ সূচনা

মোহাম্মদ,জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৭ জুলাই : অসম সরকারের সংস্কৃতি পরিক্রমা বিভাগের উদ্যোগে, করিমগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এবং নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি পরিষদ, প্রতাপগড় আঞ্চলিক কমিটির আয়োজনে শুক্রবার পাথরকান্দির মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে গ্রীষ্মকালীন কর্মশালা–২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাক্তন চেয়ারপার্সন ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃতিকর্মী…

Read More

শ্রীভূমির জ্বলন্ত জনসমস্যা নিয়ে কংগ্রেসের গণর‍্যালি ও অবস্থান কর্মসূচি শনিবার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৭ জুলাই : জেলার বিভিন্ন জনজীবন সংশ্লিষ্ট জ্বলন্ত সমস্যা, উন্নয়নমূলক দাবি এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দাবিতে আগামীকাল, শনিবার সকাল ১১-৩০ মিনিটে করিমগঞ্জ জেলা কংগ্রেসের উদ্যোগে এক বিশাল গণর‍্যালি ও অবস্থান-ধর্মঘট কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলা কংগ্রেস সূত্রে জানা গেছে, করিমগঞ্জ শহরের ইন্দিরা ভবনস্থিত জেলা কংগ্রেস কার্যালয় থেকে সকাল ১১-৩০ মিনিটে…

Read More

কালাইনের এসআর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : কালাইনের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এসআর কলেজের স্থায়ী অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিশ্বজিৎ ভট্টাচার্য। দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাবিদ, গবেষক, প্রাক্তন শিক্ষক এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে…

Read More