বদরপুরের নাম পরিবর্তনের বিরোধিতায় ১৯ জুলাই নাগরিক অভিবর্তন
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : বদরপুরের নাম পরিবর্তনের সম্ভাব্য উদ্যোগের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আগামী ১৯ জুলাই রবিবার অনুষ্ঠিতব্য নাগরিক অভিবর্তন উপলক্ষে শুক্রবার বদরপুরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ‘বদরপুরের নাম পরিবর্তনের বিরুদ্ধে অভিবর্তন কমিটি’-র উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বদরপুরের বিশিষ্ট নাগরিকরা নাম পরিবর্তনের যে কোনও প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেন। সাংবাদিক সম্মেলনে কমিটির আহ্বায়ক…
