Category: বরাক
কাল শিলচরে মুখ্যমন্ত্রী, পুর নির্বাচনের প্রচারে জনসভা
রূপক চক্রবর্তী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে বুধবার শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে এটাই তাঁর শিলচর সফর বলে জানিয়েছে বিজেপি। বুধবার বিকেল ৪টায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার…
মর্মান্তিক ঘটনা! উমকিয়াঙে চলন্ত ইকো ভ্যানে ১১ কেভি বিদ্যুতের তার, জীবন্ত দগ্ধ শ্রীভূমির বাসিন্দা
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : মেঘালয়ের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক হৃদয়বিদারক ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন শ্রীভূমি জেলার মাহমুদপুর এলাকার বাসিন্দা বছর ৪৫ এর রিয়াজ উদ্দিন। জানা যায়, সোমবার সন্ধ্যায় তিনি একটি ইকো ভ্যানে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। আসার পথে এক করুণ ঘটনা ঘটে। উমকিয়াং বাজার পেরিয়ে কিছুদূর গলাচিপায় পৌঁছার পর আচমকাই ১১…
শিলচরে আর্য পরিষদের তিনদিনব্যাপী বিশেষ কর্মশালা শুরু
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : পুরোহিতদের প্রশিক্ষণ এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সঠিকভাবে সম্পন্ন করার পদ্ধতি নিয়ে শিলচরে শুরু হয়েছে আর্য পরিষদের তিনদিনব্যাপী বিশেষ কর্মশালা। পিতৃপক্ষের সূচনাকে সামনে রেখে বিবেকানন্দ রোডের প্রভাত ভবনে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ২০০৩ সালে প্রয়াত অমলেন্দু ভট্টাচার্যের উদ্যোগে প্রতিষ্ঠিত আর্য পরিষদ এ বছর ২৪তম বছরে পদার্পণ করেছে। আগামী বছর সংগঠনটি…
কুরকুরি চতুর্থ খণ্ডে ১৬ বছরের কিশোরীর অস্বাভাবিক মৃত্যু
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : কাছাড় জেলার কুরকুরি চতুর্থ খণ্ড গ্রামে ১৬ বছর বয়সি এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরীর নাম বর্ষা রায়। তিনি ফনি রায়ের মেয়ে বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বর্ষার মা তাঁর অন্য মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলেন। বাড়ি ফেরার পর বর্ষাকে ডাকাডাকি করেও…
বেঙ্গালুরুতে কাটিগড়ার যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : কাটিগড়ার যুবকের বহিরাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকা কাটিগড়ার নুননগর গ্রামের এক যুবকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং ওই যুবককে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যার রূপ দেওয়া হয়ে থাকতে পারে। মৃত যুবকের নাম সুমন আহমদ লস্কর, বয়স প্রায়…
বাজারিছড়ায় উদয়নের বার্ষিক সভা, ৩২৫ আত্মসহায়ক দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : গ্রামীণ মহিলাদের আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণের মধ্য দিয়ে বাজারিছড়ায় অনুষ্ঠিত হল উদয়নের বার্ষিক সাধারণ সভা। সোমবার পাথারকান্দি বিধানসভার বাজারিছড়ার রামকৃষ্ণ সেবাশ্রমের প্রেক্ষাগৃহে আয়োজিত এই সভায় তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন ভিলেজ অর্গানাইজেশন ও আত্মসহায়ক দলের প্রতিনিধিরা অংশ নেন। লোয়াইরপোয়া ব্লকের বিপিএম…
হাইলাকান্দিতে ডিডিসি-র সভায় বিভাগ গুলিকে উদ্ভাবনী চিন্তা, কার্যকরী কৌশলমূলক প্রস্তাব জমার নির্দেশ
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলার লাইন ডিপার্টমেন্টগুলির বিভিন্ন সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কাজের মাসিক অগ্রগতি পর্যালোচনা এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সোমবার হাইলাকান্দির ডিসি কনফারেন্স হলে জেলা উন্নয়ন কমিটিয এক বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত জয় বিকাশ সভার সূচনা করে এনআইসি, হাইলাকান্দি কর্তৃক প্রস্তুতকৃত ‘দক্ষ’ (DAKSH) জেলা ড্যাশবোর্ডের গুরুত্ব তুলে ধরেন এবং সমস্ত…
বাম বিদ্যাপীঠ হাই স্কুলে ১৫ দিনের মধ্যে দ্বিতীয়বার চুরি
রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : বাম বিদ্যাপীঠ হাই স্কুলে ১৫ দিনের মধ্যে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে স্কুলের রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার, এক বস্তা চাল, ২০ লিটার ধারণক্ষমতার একটি প্রেসার কুকার এবং একটি পুরনো সাইকেল নিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।…
সন্ধ্যা দাসের সমর্থনে কালীবাড়ি চরে পরিমলের নির্বাচনী জনসভা
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী সন্ধ্যা দাসের সমর্থনে সোমবার সন্ধ্যায় কালীবাড়ি চর এলাকায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির বরিষ্ঠ নেতা তথা শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সভায় বক্তব্য রাখতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য বিজেপি…
রাধারানি রবিদাসের সমর্থনে প্রচারে কৌশিক-রাজদীপ- সুস্মিতা
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী প্রচার জোরদার হয়েছে। সোমবার ইটখোলাঘাট কালীমন্দির প্রাঙ্গণে বিজেপি প্রার্থী রাধারানি রবিদাসের সমর্থনে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। জনসভায় উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, মণ্ডল সভাপতি পুলক দেব এবং…
