Category: বরাক
৪০ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী শিবা দেবের প্রচারে ঝড়
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : শিলচর পৌরনিগম নির্বাচনে ৪০ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী শিবা দেবের প্রচারে জোর গতি এসেছে। রবিবার তৃতীয় লিঙ্ক রোড ও দ্বিতীয় লিঙ্ক রোড এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে বিশাল পদযাত্রা বের করেন তিনি। পদযাত্রায় স্থানীয় বাসিন্দাদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। ঢাক-ঢোল বাজিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের কাছে আশীর্বাদ ও সমর্থনের আবেদন…
নিউ ইয়ং স্টার ক্লাবের গ্রাউন্ডফিল্ড কর্মীদের টি-শার্ট দিল ‘বরাক তরঙ্গ’
বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : ফুটবল মাঠের নেপথ্যের কারিগর গ্রাউন্ডফিল্ড কর্মীদের সম্মান জানাতে উদ্যোগী হল ডিজিটাল ওয়েব নিউজ পোর্টাল ‘বরাক তরঙ্গ’। সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের গ্রাউন্ডফিল্ড কর্মীদের হাতে টি-শার্ট তুলে দেওয়া হয়। শনিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে কর্মীদের হাতে টি-শার্ট তুলে দেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ…
বিদ্যাসাগরের আদর্শ ও মানবিক দর্শন স্মরণে পাথারকান্দিতে জন্মজয়ন্তী পালন
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : শিক্ষার্থীদের প্রবন্ধ প্রতিযোগিতা, আবক্ষ মূর্তিতে মাল্যদান ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পাথারকান্দি প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুলে পালিত হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মজয়ন্তী। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিরা মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর উদ্বোধনী…
শিলচর পুরনিগম নির্বাচন: বিক্ষুব্ধদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বিজেপির, প্রাথমিক সদস্যপদ হারালেন ১৬ জন
বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : শিলচর পুরনিগম নির্বাচনে দলীয় টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামা বিক্ষুব্ধদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বিজেপি। দলীয় নির্দেশ অমান্য করে নির্দল হিসেবে নির্বাচনে লড়াই চালিয়ে যাওয়ায় মোট ১২ জন বিক্ষুব্ধ নির্দল প্রার্থীকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, তাঁদের মধ্যে তিনজনের স্বামী এবং আরও এক নির্দল…
উধারবন্দে স্কুলছাত্রদের দিয়ে সমবায় সমিতির নোটিশ বিলির অভিযোগ, মামলা
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : স্কুলপড়ুয়াদের দিয়ে সমবায় সমিতির নোটিশ বিলি করানোর অভিযোগকে কেন্দ্র করে উধারবন্দের গোঁসাইপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, স্কুল ছুটির পর গোঁসাইপুর নেহেরু এমভি স্কুলের কয়েকজন পড়ুয়ার হাতে রংপুর সমবায় সমিতির নোটিশ তুলে দেওয়া হয়। পরে পড়ুয়ারা বাড়ি বাড়ি গিয়ে সেই নোটিশ অভিভাবকদের হাতে পৌঁছে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ…
সাহিত্য ও চলচ্চিত্রের ভাষা আলাদা : সুমন
করিমগঞ্জ কলেজে বিশেষ বক্তৃতানুষ্ঠান বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : সম্প্রতি করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো একটি বিশেষ বক্তৃতানুষ্ঠান। ‘চলচ্চিত্রে সাহিত্যের নবনির্মাণ’ বিষয়ে কলেজের অইকিউএসি-র তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক সুমন গুণ। অধ্যাপক গুণ তাঁর দীর্ঘ বক্তৃতায় সাহিত্য ও চলচ্চিত্রের সম্পর্ক…
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের পরীক্ষাজনিত মানসিক চাপ মোকাবিলার উপর বিশেষ আলোচনা চক্র
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : পড়ুয়াদের পরীক্ষাজনিত মানসিক চাপ ও উদ্বেগ দূর করার লক্ষ্যে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এক বিশেষ আলোচনা ও কাউন্সেলিং পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (এসএমসিএইচ) সাইকিয়াট্রি বিভাগের প্রধান তথা বিশিষ্ট কাউন্সেলর ড. প্রসেনজিৎ ঘোষ। তিনি শিক্ষার্থীদের মানসিক…
NEP-এর অধীনে বরাক মিউজিয়ামে শিক্ষার্থীদের শিক্ষামূলক পরিদর্শন
পিএনসি, শিলচর। বারাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর: জাতীয় শিক্ষা নীতি (NEP)-এর অধীনে আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষার্থীদের জন্য সোনাইস্থিত বরাক মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে শনিবার এক শিক্ষামূলক ও ব্যবহারিক ফিল্ড ওয়ার্কের আয়োজন করা হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ এবং জ্ঞান ভারতম্ ক্লাস্টার সেন্টারের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিদর্শনে সংস্কৃত বিভাগের অধ্যক্ষা প্রফেসর শান্তি পোখরেল, প্রফেসর গোবিন্দ…
রংপুরে ‘বন্দে মাতরম্’-এর ১৫০তম বর্ষপূর্তি উদযাপন
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর: ‘বন্দে মাতরম্’-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার রংপুরের প্রদীপ ভবনে আয়োজিত হল বিশেষ সমবেত পরিবেশনা। ‘নমামি ভারতম্’ কর্মসূচির আওতায় বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের সঙ্গে যুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে এবং সরস্বতী বিদ্যা নিকেতনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৫০০ জন অংশ নেন। প্রদীপ প্রজ্বলন ও বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।…
৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের নির্বাচনী সভা, প্রার্থী বন্দিতা ত্রিবেদী রায়ের সমর্থনে প্রচার
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় কংগ্রেস প্রার্থী বন্দিতা ত্রিবেদী রায়ের সমর্থনে প্রচারে অংশ নেন কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য ও তমালকান্তি বণিক। সভায় বক্তব্য রাখতে গিয়ে সীমান্ত ভট্টাচার্য বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ তোলেন। তাঁর দাবি, বিভিন্ন প্রতিশ্রুতি…
