Category: বরাক
ওয়েস্ট জালেঙ্গা চা-বাগানে ভারত বিকাশ পরিষদের ওষুধ বিতরণ
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর: সংস্কৃতি সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার উদ্যোগে ওয়েস্ট জালেঙ্গা চা-বাগানে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর আয়োজিত এই কর্মসূচিতে চা-বাগান এলাকার প্রয়োজনমতো মানুষের হাতে বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে আয়োজিত এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ওষুধের…
জ্ঞানেশ কাণ্ডে শ্রীভূমিতে বিজেপির পাল্টা জবাব
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই শ্রীভূমিতে পাল্টা সরব হল বিজেপি। মঙ্গলবার শ্রীভূমি জেলা বিজেপির সদর কার্যালয় শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিরোধীদের ‘ভোট চুরি’ ও কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন রাজ্যসভার…
২ নম্বর ওয়ার্ডে প্রার্থীর প্রচারে কিশোর-রাজদীপ-কমলাক্ষ
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ২ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী প্রচার জোরদার হয়েছে। মঙ্গলবার আব্দুল করিম বড়ভূইয়ার বাসভবনে বিজেপি প্রার্থী সৌরভকান্তি নাথের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন বড়খোলার বিধায়ক কিশোর নাথ, উঊারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, মণ্ডল সভাপতি পুলক দেব,…
সেবা সংকল্প অভিযানে পাথারকান্দিতে মেধা-সৃজনশীলতার উৎসব
কুইজ, অঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতায় প্রায় ৪০০ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ___ মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও প্রতিভার বিকাশে সেবা সংকল্প অভিযানের অধীনে পাথারকান্দিতে অনুষ্ঠিত হল ল্যাক-স্তরের কুইজ, অঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা। পাথারকান্দি ল্যাকের কো-ডিস্ট্রিক্ট প্রশাসনের আয়ুক্ত ত্রিদীপ রায়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা…
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে বেদ জ্ঞান সপ্তাহ সমাপ্ত
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : মহর্ষি সান্দীপনী বেদ বিদ্যা প্রতিষ্ঠানের উদ্যোগে এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত সপ্তদিবসীয় বেদ জ্ঞান সপ্তাহ মঙ্গলবার শেষ হয়েছে। ২২ থেকে ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে বৈদিক জ্ঞান ও ভারতীয় জ্ঞান-পরম্পরা নিয়ে আলোচনা হয়। সাতজন বিশিষ্ট বক্তা বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের…
প্রয়াত প্রাক্তন প্রধান শিক্ষক অখিল চক্রবর্তী, শোক
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : বাজারিছড়া এলাকার কালাছড়া নেতাজিপল্লীতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন এলাকার সুপরিচিত প্রাক্তন প্রধান শিক্ষক ও সমাজসেবী অখিল চক্রবর্তী। সোমবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, অখিল চক্রবর্তী দীর্ঘদিন ধরে মধুমেহ রোগে…
ড্যাফোডিলস স্কুলে কচিকাঁচাদের হাতে স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শের বাণী ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : সংস্কৃতি সপ্তাহের অঙ্গ হিসেবে শিলচরের ড্যাফোডিলস স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে স্বামী বিবেকানন্দের জীবন, দর্শন ও আদর্শভিত্তিক গ্রন্থ বিতরণ করল ভারত বিকাশ পরিষদ, দক্ষিণ শিলচর শাখা। গত ২৬ সেপ্টেম্বর শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের মধ্যে স্বামী বিবেকানন্দের কালজয়ী চিন্তাভাবনা, জীবনদর্শন ও মানবকল্যাণের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ…
স্বাধীনবাজারে চ্যাম্পিয়ন সেলুরপার এফসি
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : স্বাধীন বাজার ফুটবল অ্যাকাডেমির ‘জুবাইর আহমদ লস্কর স্মৃতি’ ৬-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতে নিল সেলুরপার এফসি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে সেলুরপার দল। শেষ পর্যন্ত দাপুটে জয়ে চ্যাম্পিয়নের মুকুট ওঠে তাদের মাথায়। আলগাপুর এফসিকে ৪-০ গোলে পরাজিত করে তারা। মঙ্গলবার ফাইনালে সেলুরপার…
শিলচরে উন্নয়নের নতুন ধারা শুরু করতে বিজেপি-অগপ জোটকে সমর্থনের আহ্বান অতুল বরার
৩১ নম্বর ওয়ার্ডে কুলদীপের সমর্থনে মন্ত্রীর নির্বাচনী সভা দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : আসন্ন শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি-অগপ মিত্রজোটের প্রার্থী কুলদীপ নিহাল চৌধুরীর সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। চেংকুড়ি রোডের একটি বিবাহ ভবনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অসমের মন্ত্রী তথা অগপ সভাপতি অতুল বরা। সভায়…
কাশীপুর বাজারে ১৪৭ ব্যাটালিয়ন সিআরপিএফের পরিচ্ছন্নতা অভিযান
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : ‘মিশন স্বচ্ছতা মে সহভাগ—স্বচ্ছ ভারত, বিকশিত ভারত ২০২৬’-এর অংশ হিসেবে মঙ্গলবার কাছাড় জেলার কাশীপুর বাজার চত্বরে পরিচ্ছন্নতা অভিযান চালাল ১৪৭ ব্যাটালিয়ন সিআরপিএফ। ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মনোজ কুমার সিকনের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযানে ১৪৭ ব্যাটালিয়নের সেকেন্ড-ইন-কমান্ডার (অপারেশনস) অরবিন্দ কুমার চৌবে, ডেপুটি কমান্ড্যান্ট রাকেশ কুমার শর্মা এবং এমটিও মনোরঞ্জন মণ্ডলসহ…
