ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টারের উদ্যোগে একদিনের গ্রীষ্মকালীন বিজ্ঞান শিবির ও কর্মশালা
বরাক তরঙ্গ, ১৯ জুলাই : ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চ্যাপ্টারের উদ্যোগে আজ অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালায় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একদিনের গ্রীষ্মকালীন বিজ্ঞান শিবির ও বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা, বৈজ্ঞানিক কৌতূহল, যুক্তিবাদী মনোভাব এবং হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা। কর্মশালায় বিভিন্ন বিজ্ঞানভিত্তিক পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণমূলক কার্যক্রম এবং অংশগ্রহণমূলক…
