লক্ষীপুরে প্রায় ১ কোটি টাকার নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার দুই মাদক সরবরাহকারী

Spread the news

বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : লক্ষীপুর পুলিশ ও আসাম রাইফেলসের বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ ক্যাপসুল ও ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই মাদক সরবরাহকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লক্ষীপুরে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হওয়া নিষিদ্ধ ট্যাবলেটগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানা গেছে। ঘটনায় জড়িত সন্দেহে দুই সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবকারী পদার্থ আইন (NDPS Act)-এর অধীনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস, সরবরাহ চক্র এবং এই কারবারের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, কাছাড় জেলাজুড়ে পুলিশের লাগাতার মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, মাদক কারবারের বিরুদ্ধে এই ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে নিষিদ্ধ মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *