শিলচরে অসহায় মহিলাদের হাতে শাড়ি তুলে দিল খোঁজ

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শিলচরের সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা ‘খোঁজ’-এর উদ্যোগে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার মালুগ্রাম বিজয়ী সংঘ ক্লাব হলে এক অনুষ্ঠানে প্রায় ৩০ জন অসহায় মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এই শাড়িগুলি প্রদান করেন ভারতীয় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এক অবসরপ্রাপ্ত ম্যানেজার। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী সীমান্ত ভট্টাচার্য। তিনি তাঁর বক্তব্যে ‘খোঁজ’-এর বিভিন্ন সমাজমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ী সংঘের সাধারণ সম্পাদক আসিশ রায়, বরাক উপত্যকা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম চৌধুরী, সমাজসেবী গৌতম পাল, সীমান্ত পাল, গৌরা পাল, বাপন চৌধুরী, কোষাধ্যক্ষ কামাল লস্কর প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সুভাষ দাস। সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর তাঁর বক্তব্যে সমাজের অসহায় মানুষের দুরবস্থার কথা তুলে ধরেন এবং এই উদ্যোগ সফল করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিশেষভাবে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার ও বিজয়ী সংঘ ক্লাবের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *