মহালয়ার দিনে শাড়ি-বস্ত্র বিতরণ গীতবৃত্তিয়া ফাউন্ডেশনের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : মহালয়া ও আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার নজির গড়ল শিলচরের রাঙ্গিরখাড়িস্থিত গীতবৃত্তিয়া ফাউন্ডেশন। শনিবার মহালয়ার দুপুরে ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ জন দুঃস্থ মহিলার মধ্যে শাড়ি-বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের পরিচালক ধ্রুব কুমার দেব জানান, প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থ মহিলাদের হাতে শাড়ি-বস্ত্র তুলে দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে উৎসবের আনন্দ সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

ধ্রুবকুমার দেব আরও জানান, এবারের বস্ত্র বিতরণ কর্মসূচির জন্য শাড়ি-বস্ত্রগুলি শিলচর শ্মশানঘাট থেকে সংগ্রহ করা হয়েছে। আগামী দিনেও এই ধরনের সমাজসেবামূলক কাজ অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করে তিনি সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।
মহালয়ার পুণ্যতিথিতে ফাউন্ডেশনের এই উদ্যোগকে কেন্দ্র করে উপস্থিতদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। দুর্গাপুজোর প্রাক্কালে দুঃস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার এই কর্মসূচির মধ্য দিয়ে মানবিকতা ও সামাজিক সহমর্মিতার বার্তা তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *