লঞ্চের ভিতরে মারধর করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ, মেলেনি সন্ধান আফাজ উদ্দিনের

Spread the news

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : জমির সীমানা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গঙ্গাপুর ফেরিঘাটে এক ব্যক্তিকে মারধর করে লঞ্চ থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে শিলচর শহরের উপকণ্ঠে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নদীতে তলিয়ে যাওয়া আফাজ উদ্দিন মজুমদারের এখনও সন্ধান মেলেনি। 

তাঁর ভাই সফিক উদ্দিন মজুমদার জানান, দীর্ঘদিন ধরে বাড়ির জমির সীমানা নিয়ে প্রতিবেশী আব্দুল শুক্কুর মজুমদারের পরিবারের সঙ্গে আফাজ উদ্দিনের পরিবারের বিবাদ চলছিল। এই বিবাদের জেরে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এমনকি গত ৩১ জুলাই শিলচর সদর থানায় আব্দুল শুক্কুর মজুমদার-সহ তাঁর পরিবারের কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে দলবদ্ধ আক্রমণ করে নদীতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ তুলেন সফিক উদ্দিন মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *