মহালয়ায় শিলচর সৎসঙ্গ বিহার আশ্রমের ভক্তের মধ্যে পানীয় জল বিতরণ

Spread the news

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : দেবীপক্ষের সূচনা ও মহালয়ার পুণ্যতিথি উপলক্ষে শিলচর সৎসঙ্গ বিহার আশ্রমের উদ্যোগে ভক্তদের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়। এদিন আশ্রমের পক্ষ থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষের হাতে পানীয় জল তুলে দেওয়া হয়।

মহালয়া উপলক্ষে সকাল থেকেই শিলচর সৎসঙ্গ বিহার আশ্রমের মন্দির প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। মন্দিরে আগত ভক্তদের সুবিধার্থে আশ্রমের গুরু ভাইয়েরা পানীয় জল বিতরণের ব্যবস্থা করেন। এই উদ্যোগে বহু ভক্ত উপকৃত হন।

পবিত্র মহালয়ার দিনে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের চরণে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা জানান আশ্রমের সদস্যরা। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে মা দুর্গার আশীর্বাদে সকলের জীবনে সুখ, শান্তি ও আনন্দ নেমে আসুক—এই কামনা করা হয়। পাশাপাশি প্রত্যেক মানুষ যেন সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, সমাজের সর্বস্তরে মঙ্গল প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বজুড়ে শান্তির পরিবেশ গড়ে ওঠে, সেই প্রার্থনাও জানানো হয়।

আশ্রমের এই উদ্যোগের মধ্য দিয়ে মহালয়ার পবিত্র দিনে সেবামূলক কাজের পাশাপাশি মানবকল্যাণ ও বিশ্বশান্তির বার্তা তুলে ধরা হয়।
পানীয় জল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তম দেব, শিব সুন্দর পাল, দিবা দাস, সঞ্জু বিশ্বাস, দুলন দাস, আশিস পাল, উজ্জ্বল রায়, অমিত দাস, রাজু দেব, রণবীর ঘোষ, যোগেন্দ্র রায় ও আশিস দাস-সহ আশ্রমের অন্যান্য গুরু ভাইয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *