Category: বরাক
অরুনাবন্দ চা বাগানে বিনামূল্যে চক্ষু শিবির, ৭৫ জনের পরীক্ষা; ৬ জনের ক্যাটারাক্ট অস্ত্রোপচারের ব্যবস্থা
বরাক তরঙ্গ, ৬ মে : লায়ন্স ও লিও ক্লাব অব শিলচর সিগনেচারের উদ্যোগে এবং শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় উদারবন্দের অরুনাবন্দ চা বাগান হাসপাতালে বুধবার একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়।শিবিরে মোট ৭৫ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চশমা ও ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি,…
মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৬ মে : সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে টানা তৃতীয়বার রেকর্ড ভোটে জয়ী হয়ে দিশপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বুধবার তিনি দিশপুরে অবস্থিত মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেন এবং পুনর্নির্বাচনের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ…
মিলন দাসকে সংবর্ধনা চেস অ্যাসোসিয়েশনের, দাবার উন্নয়নে সক্রিয় ভূমিকার আশ্বাস
বরাক তরঙ্গ, ৬ মে : বিধায়ক নির্বাচিত হওয়ায় হাইলাকান্দি জেলা চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার সভাপতি মিলন দাসকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এদিন সংস্থার প্রতিনিধিদল তাঁর বাসভবনে গিয়ে সম্মাননা স্মারক, উত্তরীয় ও মালা প্রদান করে তাঁকে সম্মানিত করে। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা শতানন্দ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রতুল সিনহা, যুগ্ম সম্পাদক মানসজ্যোতি দেব ও মনোজ…
পরাজয়ের পরও সৌজন্যের নজির অভিজিৎ পালের, রাজদীপ রায়কে শুভেচ্ছা ও মন্ত্রিত্বের দাবি; ইভিএম নিয়েও প্রশ্ন
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৬ মে : বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও গণতান্ত্রিক সৌজন্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। নির্বাচনে সমর্থন জানানো সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জাতি-ধর্ম নির্বিশেষে পাশে থাকার জন্য নাগরিকদের ধন্যবাদ জানান। একইসঙ্গে বিজয়ী বিজেপি প্রার্থী ডঃ রাজদীপ রায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অভিজিৎ পাল আশা প্রকাশ করেন, জনগণের…
নির্বাচিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে প্রণাম, আবেগঘন মুহূর্তে মিলন দাস
বরাক তরঙ্গ, ৬ মে : অসম বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর এক অনন্য নজির গড়লেন হাইলাকান্দি কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক মিলন দাস। নিজের শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত প্রিয় প্রতিষ্ঠান আসাম বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে নতশিরে প্রণাম জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বুধবার হাইলাকান্দি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হওয়ার পথে কাছাড়ের আইরংমারা এলাকায় অবস্থিত আসাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারের সামনে…
কিশোর নাথকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি
বরাক তরঙ্গ, ৬ মে : সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বড়খলা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কিশোর নাথকে রাজ্যের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে সরব হলেন তাপাং ব্লকের জনগণ। বুধবার দিগর-শ্রীকোণা এলাকায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধায়কের সমর্থক ও স্থানীয় বাসিন্দারা একযোগে এই দাবি তোলেন। সাংবাদিক সম্মেলনে বক্তারা জানান, ডিলিমিটেশনের পূর্বে বৃহত্তর তাপাং ব্লক আলগাপুর…
নিলয় পালের ‘হক কথা’ ও ‘নাইট ইজ স্টিল ইয়ং’ বইয়ের আবরণ উন্মোচন
বরাক তরঙ্গ, ৬ মে : বিশিষ্ট সাহিত্যিক-উপন্যাসিক নিলয় পালের দুটি বই ‘হক কথা’ ও ‘নাইট ইজ স্টিল ইয়ং’-এর আবরণ মঙ্গলবার কাছাড় ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে উন্মোচিত হয়। বিশিষ্ট কবি-সাংবাদিক অতীন দাশ, রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, ‘দৈনিক সাময়িক প্রসঙ্গ’ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, সাধারণ সম্পাদক গোপাল রায় ও কবি-সমাজকর্মী…
কৃপার অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ জনতা ও দলীয় কর্মীরা; সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ৬ মে : করিমগঞ্জ লোকসভার সাংসদ কৃপানাথ মালা নামটি এখন এলাকায় বেশ পরিচিত… তবে কাজের জন্য নয়, বরং অদৃশ্য থাকার অসাধারণ প্রতিভা-র জন্য! গত লোকসভা নির্বাচনে পাথারকান্দি রামকৃষ্ণনগর সহ উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের মানুষ দুই হাত উজাড় করে ভোট দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল উন্নয়ন, পরিবর্তন, আর কিছুটা ‘দেখা পাওয়ার আশা। কিন্তু ভোটের…
সোনাইয়ে মানসিক ভারসাম্যহীন যুবক তিন মাস ধরে নিখোঁজ, মায়ের কাতর আবেদন
বরাক তরঙ্গ, ৬ মে : সোনাইর ভাউরিকান্দি জিপির বুয়ালি গ্রামের এক মানসিক ভারসাম্যহীন যুবক প্রায় তিন মাস ধরে নিখোঁজ থাকার ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবকের নাম ইকবাল হোসেন লস্কর (২৮)। পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ইকবাল হোসেন লস্কর বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে…
সেতু থেকে মহিলার ঝাঁপ, প্রাণ রক্ষা করলেন ভিন ধর্মীয় যুবক
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ। বরাক তরঙ্গ, ৬ মে : চলন্ত অটো থেকে নদীতে ঝাঁপ দেওয়া কালিন্দী পদবীর মহিলার প্রাণ রক্ষা করলেন কামাল হোসেন বড়ভূইয়া নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে আমড়াঘাটের ঝুলনপুলে। অভিযোগ, স্বামীর সঙ্গে বিবাদের জেরে ওই মহিলা রুকণী নদীতে ঝাঁপ দেন। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। প্রত্যক্ষদর্শী এক অটো চালক জানান, মঙ্গলবার বিকেল প্রায়…
