Category: বরাক
ভাঙাচোরা কাঠের সেতু থেকে নদীতে পড়লেন মা ও দুই শিশু
বরাক তরঙ্গ, ৮ মে : বরপেটা জেলার কালঝার গ্রামে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। পল্লা নদীর ওপর নির্মিত জরাজীর্ণ কাঠের সেতু থেকে এক মহিলা তাঁর দুই সন্তানসহ নদীতে পড়ে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় মা ও দুই শিশুকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন জাবেদা খাতুন…
বিশ্ব রেডক্রস দিবসে ডাঃ স্বপ্না সেনকে সংবর্ধনা লায়ন্স ভ্যালি ভিউ-র
বরাক তরঙ্গ, ৮ মে : ৪৩তম বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে শিলচরে বিশেষ কর্মসূচির আয়োজন করে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। দীর্ঘ প্রায় চার দশক ধরে শিলচর রেডক্রস সোসাইটি ও সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত সেবার স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চিকিৎসক ডাঃ স্বপ্না সেনকে সংবর্ধনা জানানো হয়। রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডিউন্যান্টের জন্মদিন উপলক্ষে প্রতি বছর বিশ্ব রেডক্রস দিবস…
পালংঘাটে সড়ক দুর্ঘটনায় আহত ২, হাসপাতালে নিয়ে গেলে মেলেনি চিকিৎসক, ক্ষোভ
বরাক তরঙ্গ, ৮ মে : পূর্ব ধলাই জেলার পালংঘাট এলাকায় শুক্রবার সকালে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রুকনী ২য় খণ্ডের রঘুরাম পাঠশালার সামনে সংঘটিত এই দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, পালংঘাট থেকে কাবুগঞ্জগামী একটি অটোরিকশার পিছনে দ্রুতগতিতে এসে ধাক্কা মারে একটি বাইক। সংঘর্ষের তীব্রতায় বাইক চালক কয়েক মিটার দূরে ছিটকে পড়ে গুরুতর…
ধলাইয়ে বার্মিজ গরু বোঝাই ট্রাক উল্টে গেল, বজরঙের হাতে ধরা পড়ল দু’জন
বরাক তরঙ্গ, ৮ মে : ধলাইয়ে বার্মিজ গরু সহ দুই যুবককে আটক করে পুলিশে দিলেন বজরং দলের কর্মী ও স্থানীয়রা। বৃহস্পতিবার গভীর রাতে একটি মাঝারি ট্রাকে করে চারটি বার্মিজ গরু নিয়ে আসছে এমন খবর পেলে বজরঙ্গিরা পিছু ধাওয়া করেন। এক সময়ে ট্রাকটি মথুরাপুর জিপির জীবনগ্রাম টিলানগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন চালক পালিয়ে গেলেও ট্রাকে…
কাঁঠাল চা-বাগান পেল প্রথম ডাক্তার, সংবর্ধনা
বরাক তরঙ্গ, ৮ মে : চা-বাগান সম্প্রদায়ের এক যুবকের ডাক্তার হওয়াকে ঘিরে আনন্দে ভাসছে গোটা এলাকা। কাঁঠাল বাগান এলাকার বাসিন্দা অভিষেক কুর্মী চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করে নজির গড়েছেন। জানা গেছে, কাঁঠাল চা-বাগান থেকে এই প্রথম কোনও সন্তান ডাক্তার হওয়ার গৌরব অর্জন করলেন। অভিষেকের এই সাফল্যে গর্বিত তাঁর পরিবার-সহ গোটা চা বাগান এলাকা। তাঁর বাবা কমল…
স্কুলে মৃত্যু হওয়া শাকিবুল আলমের জানাজা সম্পন্ন, তিন শিক্ষিকার আচরণে নিন্দার ঝড়
বরাক তরঙ্গ, ৮ মে : কাটিগড়ায় ক্লাসরুমে গলায় কিছু একটা আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হওয়া ছাত্র তথা পাঁচ বছরের শিশু শাকিবুল আলমের জানাজা সম্পন্ন হয়েছে এক শোকাবহ পরিবেশে। বৃহস্পতিবার গভীর রাতে ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ গঙ্গাপুরস্থিত নিজ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা। অসংখ্য মানুষের উপস্থিতিতে শাকিবুলের জানাজা অনুষ্ঠিত হয়।…
গ্যামন সেতু থেকে বরাকে ঝাঁপ মহিলার, জীবিত উদ্ধার
বরাক তরঙ্গ, ৭ মে : কাটিগড়া-বদরপুর সংযোগকারী গ্যামন সেতু থেকে বৃহস্পতিবার বিকেলে এক মহিলা বরাক নদীতে ঝাঁপ দেন বলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, ওই মহিলা সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন জেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁকে…
হাইলাকান্দির শিক্ষা বিভাগের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
পুড়ে ছাই সেনিটারি ন্যাপকিন, খাতা ও শিক্ষা সহায়ক সামগ্রী_____ বরাক তরঙ্গ, ৭ মে : হাইলাকান্দি শহরের এডুকেশন কমপ্লেক্স সংলগ্ন শিক্ষা বিভাগের গুদামে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যায় বিপুল পরিমাণ সেনিটারি ন্যাপকিন, এফএলএন সামগ্রী, খাতা-সহ বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ। প্রায় চার ঘণ্টার চেষ্টায় পাঁচটি দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা…
কাটিগড়ায় স্কুলে শিশুর মৃত্যু ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি এআইডিএসও’র গভীর
বরাক তরঙ্গ, ৭ মে : কাছাড় জেলার কাটিগড়া এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত এক একরত্তি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র সংগঠন এআইডিএসও’র কাছাড় জেলা কমিটি। আজ এক প্রেস বিবৃতির মাধ্যমে সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর এই ধরণের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক…
প্রত্যন্ত চা-বাগান থেকে এমবিবিএস—মনীশ কৈরির সাফল্যে গর্বিত ইছাবিল বাগানবাসী
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৭ মে : প্রতিকূলতাকে জয় করে স্বপ্নপূরণের এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করলেন ইছাবিল চা-বাগানের কালাছড়া লাইনের তরুণ মনিষ কৈরি। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কঠোর পরিশ্রম, পরিবারের ত্যাগ এবং অদম্য মানসিক শক্তির জোরে এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি শুধু নিজের পরিবার নয়, সমগ্র ইছাবিল চা-বাগান এলাকার মুখ উজ্জ্বল করেছেন। পাথারকান্দি কেন্দ্রের…
