সোনাইয়ে মানসিক ভারসাম্যহীন যুবক তিন মাস ধরে নিখোঁজ, মায়ের কাতর আবেদন

Spread the news

বরাক তরঙ্গ, ৬ মে : সোনাইর ভাউরিকান্দি জিপির বুয়ালি গ্রামের এক মানসিক ভারসাম্যহীন যুবক প্রায় তিন মাস ধরে নিখোঁজ থাকার ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবকের নাম ইকবাল হোসেন লস্কর (২৮)।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ইকবাল হোসেন লস্কর বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ যুবকের মা সংবাদমাধ্যমের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের কাছে ছেলেকে খুঁজে পেতে সহযোগিতা কামনা করেছেন। তিনি কাতর আবেদন জানিয়ে বলেন, কেউ যদি তার ছেলের সন্ধান পান, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য।

পরিবারের পক্ষ থেকে দেওয়া যোগাযোগ নম্বর: 9954931089 / 7638810758। স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীন হওয়ায় যুবকটি পথ ভুলে অন্য কোথাও চলে যেতে পারেন। এ ঘটনায় পরিবারে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *