Category: বরাক
ধনেহরিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন দু’রাকাত নামাজ আদায় আমিনুল হকের
বরাক তরঙ্গ, ৫ মে : প্রচারে বাধা থাকা সত্বেও ৮০ শতাংশ ভোট পাওয়ায় এলাকার ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আল্লাহকে শুকরিয়া জানাতে মসজিদে দু’রাকাত নামাজ পড়লেন নবনির্বাচিত সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর। এলাকাটি হচ্ছে গত বিধানসভা নির্বাচনে গুলিকাণ্ড সংঘটিত হওয়া ধনেহরি তৃতীয় খণ্ড। মঙ্গলবার সকালে প্রথমে ওই এলাকায় পৌঁছে জনসাধারণকে কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন…
২৬ বছর পর ইতিহাসের পাল্টা জবাব দক্ষিণ করিমগঞ্জে ‘সিদ্দিক অধ্যায়’-এর অবসান, আমিনুরের রেকর্ড জয়
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৫ মে : রাজনীতিতে কিছুই স্থায়ী নয়—এই বহুল প্রচলিত কথাটিই যেন আবার প্রমাণ করল দক্ষিণ করিমগঞ্জের জনতা। প্রায় ২৬ বছর আগের এক বিতর্কিত রাজনৈতিক অধ্যায়ের জবাব এবার ভোটের মাধ্যমে দিলেন এলাকার মানুষ। আর সেই জবাবের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন প্রাক্তন গৃহমন্ত্রী আব্দুল মুক্তাদীর চৌধুরীর পুত্র আমিনুর রশিদ চৌধুরী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে…
হাইলাকান্দিতে ফুটল পদ্ম, জুবেরের রেকর্ড ভোট
বরাক তরঙ্গ, ৪ মে : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাইলাকান্দিতে ফুল ফুটাইলেন মিলন দাস। প্রায় ৩৫ বছর পর এই জেলায় বিজেপির প্রত্যাবর্তন শুধুমাত্র একটি নির্বাচনী সাফল্য নয়, বরং একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা। ১৯৯১ সালে চিত্তেন্দ্র নাথ মজুমদারের জয়ের পর এই প্রথমবার ফের সেই অধ্যায় নতুনভাবে রচিত হলো মিলন দাসের হাত ধরে।…
বরাকে ধাক্কা এজিপিকে: মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তিন প্রার্থীর ভরাডুবি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ মে : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকা থেকে উঠে এলো এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা। বিজেপির মিত্রদল অসম গণ পরিষদের তিনজন আলোচিত প্রার্থী বড় ব্যবধানে পরাজিত হয়ে রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ ও পছন্দের মুখ হিসেবে পরিচিত এই প্রার্থীদের ভরাডুবি উপত্যকার ভোটারদের মনোভাব নিয়ে নতুন…
পাথারকান্দি-রামকৃষ্ণনগরে বিজেপির দখল অটুট, উত্তর-দক্ষিণে কংগ্রেসের ঘাঁটি অক্ষুণ্ণ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ মে : শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলে প্রতিফলিত হলো পূর্বাভাসেরই বাস্তব চিত্র। বড় কোনো চমক নয়, বরং আগাম রাজনৈতিক হিসাব-নিকাশেরই পুনরাবৃত্তি দেখা গেল এবারের রায়ে। দুই কেন্দ্রে বিজেপি এবং দুই কেন্দ্রে কংগ্রেস নিজেদের দখল অটুট রেখে জনমতের স্পষ্ট বার্তা তুলে ধরেছে। ভোটের আগে যে রাজনৈতিক সমীকরণ আঁকা হয়েছিল,…
জনতার রায়ে জয়, উন্নয়নের অঙ্গীকার: উত্তর করিমগঞ্জে জাকারিয়া আহমদের স্পষ্ট বার্তা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ মে : উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়লাভের পর কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংযত ও দায়িত্বশীল প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সদ্যপ্রাপ্ত এই জয়ের আনন্দের মধ্যেও তাঁর বক্তব্যে ছিল ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার সুস্পষ্ট ইঙ্গিত।প্রথমেই তিনি এই জয়ের কৃতিত্ব সাধারণ মানুষের হাতে তুলে দেন। আবেগঘন কণ্ঠে…
বরাকে বিজেপির দাপুটে ফলাফল, ১৩টির মধ্যে ৯ আসনে জয়
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৪ মে : বরাক উপত্যকার ১৩টি বিধানসভা আসনের চূড়ান্ত ফলাফলে স্পষ্ট হয়ে উঠল জনমতের অভিমুখ। তিন জেলার মধ্যে দুই জেলাতেই কার্যত বিরোধীদের মুছে দিয়ে ব্যাপক জয় তুলে নিল ভারতীয় জনতা পার্টি। উপত্যকার মোট ১৩টি আসনের মধ্যে ৯টিতে পদ্ম ফুটেছে, বাকি চারটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কংগ্রেসকে। কাছাড় জেলায় বিজেপির আধিপত্য…
শিলচরে রাজদীপের জয়ে ২৩ নম্বর ওয়ার্ডে উচ্ছ্বাস সমর্থকদের
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৪ মে : শিলচর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায় বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে নতুন রাজনৈতিক বার্তা দিলেন। সোমবার বিকেলে নির্বাচনের ফলাফল প্রকাশের পরই তাঁকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এই জয়ে দলীয় শিবিরে আনন্দের জোয়ার নেমে আসে। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই শিলচর পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডে (প্রাক্তন…
৯৯ হাজারের বেশি ভোটে জয়ী কৌশিক, অভিনন্দন কণাদের
কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ৪ মে : প্রত্যাশামতোই লক্ষীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৌশিক রায়ের জয় নিশ্চিত ছিল। তবে সবার নজর ছিল জয়ের ব্যবধান কত হবে তা নিয়ে। শেষ পর্যন্ত প্রায় এক লক্ষের কাছাকাছি ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে পুনরায় লক্ষীপুরের বিধায়ক নির্বাচিত হলেন কৌশিক রায়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কৌশিক রায় মোট ১,২৫,৩০১টি ভোট…
পাথারকান্দিতে তৃতীয়বারের জয়ী সনদ গ্রহণ কৃষ্ণেন্দুর
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ মে : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে আবারও আস্থার জোয়ার। টানা তৃতীয়বারের মতো বিপুল জনসমর্থন পেয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল। এই জয়ের মাধ্যমে তিনি শুধু নিজের রাজনৈতিক অবস্থান আরও মজবুত করলেন না, বরং প্রমাণ করলেন যে পাথারকান্দির মানুষের কাছে তিনি এখন আস্থার প্রতীক।নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই কেন্দ্রজুড়ে শুরু হয়…
