Category: বরাক
অগপর কাছাড় জেলা কমিটির উদ্যোগে এনডিএ সমর্থিত বিজয়ীদের অভিনন্দন
বরাক তরঙ্গ, ৫ মে : অসম বিধানসভা নির্বাচনের ফলাফলে এনডিএ সমর্থিত অগপর বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানাতে অগপর কাছাড় জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুরে একটি সভার আয়োজন করা হয়। শিলচর ট্রাঙ্ক রোডস্থিত জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় দলের জেলা নেতৃত্ব সহ বিভিন্ন শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় অগপর জেলা সভাপতি নাজমূল হুসেন মজুমদার জানান, অসমে এনডিএ সমর্থিত…
মিলন দাসকে উষ্ণ অভিনন্দন জানিয়ে একাধিক প্রত্যাশার কথা তুলে ধরলেন অধ্যাপক হাবিবুর রহমান
বরাক তরঙ্গ, ৫ মে : অসম বিধানসভা নির্বাচনে গৌরবময় সাফল্যের জন্য ড. মিলন দাসকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে একাধিক প্রত্যাশার কথা তুলে ধরলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান লস্কর। তিনি আশা প্রকাশ করে বলেন, ড. মিলন দাসের নেতৃত্বে আগামী কয়েক বছরের মধ্যেই হাইলাকান্দি জেলার বহুদিনের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়িত…
জিরিঘাটে মাদক পাচারকারীর গুলিতে গুরুতর জখম পুলিশকর্মী
কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ৫ মে : মাদক পাচারকারীর গুলিতে গুরুতর জখম হলেন এক পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আটটায় লক্ষীপুরের জিরিঘাট দিঘলাঙ এলাকায়। পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হন পুলিশকর্মী শরিফ হোসেন কাজি। তার পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে বলে জানা গেছে। ঘটনার পরই তাকে দ্রুত আলিপুর ব্যুরোজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে…
অকালে চলে গেলেন পুলিশকর্মী দীপক লস্কর
বরাক তরঙ্গ, ৫ মে : অকালে চলে গেলে শিলচরের পুলিশকর্মী দীপক লস্কর। তিনি কাটিগড়ার কাতিরাইলের বাসিন্দা দীপক লস্কর দুরারোগ্য আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। সোমবার রাতে তিনি প্রয়াত হন। রেখে গেছেন স্ত্রী, দুই মেয়ে সহ আত্মীয়স্বজন। তাঁর দুই ভাই পুলিশ কর্তা দেবাশিস লস্কর ও দেবব্রত লস্কর। দীপক লস্কর শিলচর ট্রাফিক…
শিলচরে পথনাটিকার মাধ্যমে ‘ভিক্ষুক মুক্ত ভারত অভিযান’-এর প্রচার
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৫ মে : শিলচরে ‘ভিক্ষুক মুক্ত ভারত অভিযান’-কে সফল করার লক্ষ্যে আয়োজিত হল সচেতনতামূলক পথনাটিকা। ‘বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি’-র উদ্যোগে ‘স্মাইল’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের এই উদ্যোগের মূল লক্ষ্য পথের ভিক্ষুকদের সঠিক দিশা দেখিয়ে স্বনির্ভর জীবনের পথে এগিয়ে দেওয়া। শিলচর রেলওয়ে…
কাল অতীন দাশের গ্রন্থ উন্মোচন
বরাক তরঙ্গ, ৫ মে : কবি-সাংবাদিক, অতীন দাশের নতুন গ্রন্থ “বাঙালির সঙ্কট” আগামী ৬ মে বুধবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। শিলচরের ক্লাব রোডস্থিত ইলোরা হ্যারিটেজ ভবনে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান শিলচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে।
তৃতীয়বারের জয়ে উৎসবে মাতল পাথারকান্দি, জনজোয়ারে ভাসলেন কৃষ্ণেন্দু
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৫ মে : টানা তৃতীয়বারের মতো পাথারকান্দি বিধানসভা আসনে জয়লাভ করে নতুন ইতিহাস গড়লেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এই জয়ের আনন্দ ভাগ করে নিতে মঙ্গলবার পাথারকান্দি ও লোয়াইরপোয়া মণ্ডলে পৌঁছাতেই তাঁকে ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস, ঢাক-ঢোল এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে…
মায়ের আশীর্বাদে আবেগঘন কৃষ্ণেন্দু, পাথারকান্দিতে টানা তৃতীয় জয়ে উন্নয়নের নতুন প্রত্যাশা
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৫ মে : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি। টানা তৃতীয়বারের মতো বিপুল জনসমর্থনে বিধায়ক নির্বাচিত হলেন কৃষ্ণেন্দু পাল। এই জয়ের মাধ্যমে তিনি এক নতুন রেকর্ড গড়ে পুনরায় রাজ্যের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ পেলেন। সোমবার ভোট গণনার ফল প্রকাশের পর থেকেই পাথারকান্দি সহ শ্রীভূমি জেলাজুড়ে শুরু হয় উৎসবের আবহ।…
সবাই সমানভাবে আমার সহযোগিতা পাবেন : অমিয়কান্তি
বরাক তরঙ্গ, ৫ মে : “যাঁরা আমাকে ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি, সবাই সমানভাবে আমার সহযোগিতা পাবেন।” এমনই বার্তা দিলেন ধলাইয়ের নবনির্বাচিত বিধায়ক অমিয়কান্তি দাশ। মঙ্গলবার তিনি জনসংযোগ কর্মসূচিতে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং বলেন, কে ভোট দিয়েছেন কে দেননি সেদৃষ্টিতে নয়, সবাই সহযোগিতা পাবেন। তাঁর একমাত্র লক্ষ্য এলাকার সর্বাঙ্গীণ উন্নয়ন। সরকারি সুযোগ-সুবিধা মানুষের…
গুয়াহাটির নৃত্য অনুষ্ঠানে বিচারক শিলচরের নৃত্যশিক্ষিকা রঞ্জিতা সিনহা
বরাক তরঙ্গ, ৫ মে : বরাক উপত্যকার জন্য গর্বের মুহূর্ত—শিলচরের প্রখ্যাত নৃত্যশিক্ষিকা রঞ্জিতা সিনহা গুয়াহাটিতে অনুষ্ঠিত এক বৃহৎ নৃত্য অনুষ্ঠানে বিচারক হিসেবে আমন্ত্রিত হয়েছেন। বি.এস. প্রোডাকশনের আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে গুয়াহাটির আরও দুইজন বিশিষ্ট নৃত্যশিক্ষকও বিচারকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে রঞ্জিতা সিনহার ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও দক্ষতার উজ্জ্বল পরিচয় দেয়। তাদের পরিবেশনা…
