নিলয় পালের ‘হক কথা’ ও ‘নাইট ইজ স্টিল ইয়ং’ বইয়ের আবরণ উন্মোচন

Spread the news

বরাক তরঙ্গ, ৬ মে : বিশিষ্ট সাহিত্যিক-উপন্যাসিক নিলয় পালের দুটি বই ‘হক কথা’ ও ‘নাইট ইজ স্টিল ইয়ং’-এর আবরণ মঙ্গলবার কাছাড় ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে উন্মোচিত হয়। বিশিষ্ট কবি-সাংবাদিক অতীন দাশ, রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, ‘দৈনিক সাময়িক প্রসঙ্গ’ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, সাধারণ সম্পাদক গোপাল রায় ও কবি-সমাজকর্মী প্রদীপ পাল পুস্তক দু’টির আবরণ উন্মোচন করেন।

প্রারম্ভিক বক্তব্যে নিলয় পাল বলেন, দৈনিক ‘প্রান্তজ্যোতি’ পত্রিকায় বিভিন্ন সময়ে লেখা তার লেখাগুলোর সংকলন এই বই দু’টি। প্রধান অতিথি অতীন দাশ বক্তব্যে বলেন, উপন্যাস লেখা সহজ কাজ নয়। নিলয় অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজটি সম্পন্ন করেছেন। তিনি রাতের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেছেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট কলমচি দীপঙ্কর ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *