ভাঙাচোরা কাঠের সেতু থেকে নদীতে পড়লেন মা ও দুই শিশু

Spread the news

বরাক তরঙ্গ, ৮ মে : বরপেটা জেলার কালঝার গ্রামে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। পল্লা নদীর ওপর নির্মিত জরাজীর্ণ কাঠের সেতু থেকে এক মহিলা তাঁর দুই সন্তানসহ নদীতে পড়ে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় মা ও দুই শিশুকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন জাবেদা খাতুন এবং তাঁর দুই সন্তান সুহানা আখতারা ও জুবেইদ ইসলাম। প্রাথমিকভাবে জানা গেছে, তিনজনই বর্তমানে নিরাপদে রয়েছেন।

এদিকে, দীর্ঘদিন ধরে সেতুটির বেহাল অবস্থার কথা স্থানীয়রা জনপ্রতিনিধিদের জানিয়ে আসছিলেন। অভিযোগ, বহুবার অনুরোধ জানানো হলেও সংশ্লিষ্ট বিধায়ক কোনও ব্যবস্থা নেননি।
এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে নতুন সেতু নির্মাণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *