Category: বরাক
প্যারামাউন্ট ইংলিশ অ্যাকাডেমিতে কবিগুরুর জন্মজয়ন্তী সাড়ম্বড়ে পালিত
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৯ মে : রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্যারামাউন্ট ইংলিশ অ্যাকাডেমিতে সাড়ম্বরে পালিত হল এক বর্ণাঢ্য কবি প্রণাম অনুষ্ঠান। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান রবীন্দ্রচেতনা ও সাংস্কৃতিক আবহে হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্পাদক সুধাংশু শিক্ষক দাস, অধ্যক্ষা চন্দনা দাস, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীরা।…
কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য, সংস্কৃতির আবহে মুখর শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা
মোহাম্মদ জনি শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৯ মে : আজ ২৫শে বৈশাখ। বাঙালির হৃদয়ে এক আবেগ, এক অনুপ্রেরণার নাম বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা ভালোবাসা ও সাংস্কৃতিক আবহে মুখর হয়ে উঠল শ্রীভূমি। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। শনিবার কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ…
পাথারকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৮ মে : পাথারকান্দিতে সংঘটিত হয়েছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। নিহত ব্যক্তির নাম প্রতুল মালাকার। তিনি রামকৃষ্ণনগর এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, ত্রিপুরার পানিসাগর এলাকা থেকে বাইকে করে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন প্রতুল মালাকার। পথে পাথারকান্দি এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বাইক। প্রত্যক্ষদর্শীদের…
এরালিগুলের দীনদয়াল কলেজে বিশ্ব রেডক্রস দিবস উদযাপন
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৮ মে : মানবতা, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে শ্রীভূমি জেলার এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে শুক্রবার বিশ্ব রেডক্রস দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে বিভিন্ন তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে এক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এতে ছাত্রছাত্রী, শিক্ষক…
বিয়ের আড়াই মাসের মধ্যেই রহস্যজনক মৃত্যু নববধূর, গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি
বরাক তরঙ্গ, ৮ মে : বিয়ের মাত্র আড়াই মাসের মধ্যেই এক নববধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাটলিছড়ায়। মৃতার নাম সুস্মিতা দাস। বৃহস্পতিবার বিকেলে কাটলিছড়া থানার অন্তর্গত রাংগাবাক দ্বিতীয় খণ্ড এলাকার হাইস্কুল রোডের একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে কাটলিছড়া থানার ওসি নিরুপম নাথ ঘটনাস্থলে…
বিজয়ের পর দিসপুরে হিমন্তর সঙ্গে সাক্ষাৎ কমলাক্ষের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৮ মে : কাটিগড়া কেন্দ্র থেকে বিপুল জনসমর্থনে জয়লাভের পর দিসপুরে গিয়ে ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শুক্রবারের এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে। বিজয়ের পর হিমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদ গ্রহণ করে কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, এই জয় শুধু তাঁর…
‘ব্যর্থতার দায়ভার সম্পূর্ণ আমার’ বললেন সুব্রত ভট্টাচার্য
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৮ মে : সদ্য সমাপ্ত আসাম বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমদ পন্নারের কাছে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী। ফলাফল ঘোষণার পর আজ সামাজিক মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ, আবেগঘন ও আত্মসমালোচনামূলক পোস্টে নিজের পরাজয়ের সম্পূর্ণ দায়ভার নিজ কাঁধে তুলে নেন নিজে প্রার্থী সুব্রত ভট্টাচার্য পোস্টে তিনি উল্লেখ করেন,…
কাটিগড়ার ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্তের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ যুব কংগ্রেস
বরাক তরঙ্গ, ৮ মে : কাছাড় জেলার কাটিগড়ার হলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র সাকিব আলমের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ তীব্র হচ্ছে জনরোষ। শুক্রবার ঘটনার নিরপেক্ষ ও বিস্তারিত তদন্তের দাবিতে করিমগঞ্জ শহর যুব কংগ্রেসের সভাপতি সুবজিৎ চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল কাছাড় জেলা প্রশাসনের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলাশাসক জাগৃতি কালওয়ারের সঙ্গে সাক্ষাৎ…
করিমগঞ্জ সিভিল হাসপাতালের সমস্যা সমাধানে সরব জাকারিয়া
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৮ মে : শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগেই উন্নয়নমূলক কাজ শুরু করে দিলেন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমদ পান্না। সরকারি দায়িত্ব গ্রহণের আগেই এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে সক্রিয় ভূমিকা নিয়ে তিনি ইতিমধ্যেই নজর কাড়তে শুরু করেছেন।শুক্রবার করিমগঞ্জ সিভিল হাসপাতালের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি সরাসরি আসাম রাজ্য…
জন্মজয়ন্তীর প্রাক মুহূর্তে কবিগুরুর প্রতিমূর্তি পরিষ্কারে ‘জন সম্প্রীতি’
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৮ মে : কাল ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সঙ্গীত বিদ্যালয়। এই অনুষ্ঠানের প্রাক্কালে শিলচর শহরের ইন্ডিয়া ক্লাবের পয়েন্টে থাকা রবি ঠাকুরের মূর্তি পরিষ্কারে হাত লাগালেন ‘জন সম্প্রীতি’ সংগঠনের কর্মকর্তারা। শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রসেনজিৎ…
