প্রায় কুড়ি ঘণ্টা ধরে সড়কের পাশে পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্থ বাইক

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ মে : প্রায় কুড়ি ঘণ্টা ধরে সড়কের পাশে পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্থ একটি বাইক। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাত একটা নাগাদ শিলচর-আইজল জাতীয় সড়কের সৈদপুর চতুর্থ খণ্ডে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত একটা নাগাদ দাঁড়িয়ে থাকা লরির পেছনের টায়ারে ধাক্কা মারে এএস ১১ জি ৪২৪৫ নম্বরের একটি পালসার বাইক। এতে চালক গুরুতর জখম হন। তাঁর হাত ও পা ভেঙে যায় বলে স্থানীয়দের ধারনা। গুরুতর আহত হওয়ায় তার নাম বলতে পারেনি। স্থানীয়রা সোনাবাড়িঘাটে থাকা ১০৮ অ্যাম্বুলেন্স দিয়ে তাকে মেডিক্যাল পাঠিয়ে দেন।

দুর্ঘটনা প্রায় কুড়ি ঘণ্টা অতিক্রম করলেও দুর্ঘটনাস্থলে বাইকটি এখন পড়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *