বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দুই যুবক

Spread the news

বরাক তরঙ্গ, ২০ মে : সোনাবাড়িঘাট বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দুই যুবক। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সৈদপুর এলাকায় বাইপাসে লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ঘটে ভুবনডহর টুপিডহর প্রথম খণ্ডের সোপ্পন রায় (২৫) ও সুরেন্দ্র রায় (২৪) দুই যুবকের। মেডিক্যাল দিক থেকে নয়া স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা। স্কুটি নম্বর এএস ১১ এএইচ ২০৫৬।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক স্কুটি নিয়ে যাওয়ার পথে এএস ১১ডিসি ১৯৯২ নম্বরের লরিটি ওভারটেক করার সময় উল্টো দিক থেকে একটি অটো আসছে দেখে ব্রেক কষলে চাকা পিছলে লরির পেছনের চাকার নিচে পড়ে যায় দুই যুবক। এবং ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু ঘটে। একজনের মাথা থেঁতলে যায় আর অন্যজনের বুকে মারাত্মক আঘাত লেগেছে।

তাদের এক প্রতিবেশী জানান, দু’জন তামিলনাড়ুতে কাজ করতেন। কয়েকদিন আগে তারা বাড়িতে এসেছেন। আজ দু’জন মেডিক্যালে এক আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দু’টি দেহ উদ্ধার করে শিলচর মেডিক্যালের মর্গে পাঠিয়ে দেয়। এ দুর্ঘটনায় প্রায় ঘণ্টা দেড়েক যান চলাচল বন্ধ ছিল। দু’টি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *