চন্দ্রনাথপুরে রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি উদ্ধার, হাসপাতালে মৃত্যু

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৮ মে : ঈদের দিন বৃহস্পতিবার সকালে কাছাড়ের চন্দ্রনাথপুরে রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আহত ব্যক্তি সাহায্যের জন্য আর্তনাদ করছিলেন। স্থানীয়দের তৎপরতায় তাকে দ্রুত সোনাপুর রামকমল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যে বদরপুর রেল পুলিশ ও বড়খলা পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *