লালা বাজারে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পুনর্নির্মিত শাখা উদ্বোধন

Spread the news

বরাক তরঙ্গ, ৪ জুন : লালা বাজারের সেন্ট্রাল রোডে পুনর্নির্মিত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শাখার উদ্বোধন করা হল। বৃহস্পতিবার শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরিজ্ঞন রায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিলচর সার্কলের হেড সৌরভ কুমার ও লালা শাখার প্রধান বিও রক্তিম বর্মণ সহ স্থানীয় ব্যাঙ্ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে লালা শাখার প্রধান বিও রক্তিম বর্মণ বলেন, ‘‘এই শাখাটি বহু বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে অঞ্চলের মানুষকে সেবা দিয়ে আসছে। লালা বাজার ও আশপাশের এলাকার সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। স্থানীয় গ্রাহকদের আর্থিক ও সামাজিক উন্নতি ঘটেছে এবং ব্যাঙ্ক কর্মীরা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় সচেষ্ট রয়েছেন।’’ তিনি আরও জানান, মাসিক আয় প্রায় ১০ হাজার টাকা পর্যায়ের গ্রাহকদের জন্য ব্যাঙ্ক বিনামূল্যে বীমা সুবিধা দিচ্ছে, যা স্থানীয় জনগণের আর্থিক সুরক্ষা বাড়াবে। অনুষ্ঠানে ব্যাঙ্ক কর্মী মাম্পি দে পুরকায়স্থও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সমাজসেবী নেতৃবৃন্দের উপস্থিতি ছিল। নতুন ভবন ও আধুনিক সেবাসুবিধা নিয়ে লালা শাখা এ অঞ্চলের আর্থিক সেবায় নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *