Category: বরাক
কাছাড়ের লাবক চা-বাগানে চিতাবাঘের আতঙ্ক, খাঁচা বসালো বন দফতর
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৩ জুন : কাছাড় জেলার লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাবক চা-বাগানের ছালামতপুর এলাকায় চিতাবাঘের আতঙ্কে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েকদিন ধরে বনাঞ্চল থেকে বেরিয়ে এসে চিতাবাঘটি গৃহপালিত পশুর ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিকটবর্তী একটি জঙ্গলে একটি গৃহপালিত গরুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়।…
নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, দুই যুবক আটক
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৩ জুন : সোনাই থানার অন্তর্গত এলাকায় এক নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি মঙ্গলবার সংঘটিত হয়েছে বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা গেছে, দশম শ্রেণির ওই ছাত্রী নতুন বাজার এলাকার ভাড়া বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা…
জীবিত প্রাক্তন মন্ত্রীকে ‘মৃত’ ঘোষণা করে ফেসবুক পোস্ট, মামলা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ জুন : সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে শ্রীভূমি জেলাসহ রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জীবিত ও চিকিৎসাধীন অবস্থায় থাকা এই বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্বকে ‘মৃত’ বলে ফেসবুকে পোস্ট করায় পরিবার, আত্মীয়স্বজন এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে…
উত্তর-পূর্ব ভারতে টেকসই উন্নয়ন নিয়ে দুটি গবেষণাগ্রন্থ প্রকাশ আসাম বিশ্ববিদ্যালয়ের
বরাক তরঙ্গ, ৩ জুন : উত্তর-পূর্ব ভারতের টেকসই উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক মাইলফলক স্পর্শ করল আসাম বিশ্ববিদ্যালয়। সমাজকর্ম বিভাগ আয়োজিত নর্থ ইস্ট ইন্টারন্যাশনাল সাসটেইনেবল সামিটের অংশ হিসেবে দুটি সম্পাদিত গবেষণাগ্রন্থ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। বই দুটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য রাজীবমোহন পন্থ ও নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ। এ উপলক্ষে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত…
কালীবাড়ি রোডের শিলচরের কালীবাড়ি রোডে মঠে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব
বরাক তরঙ্গ, ৩ জুন : ত্রিকালদর্শী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব বুধবার শিলচরের কালীবাড়ি রোডস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মঠ ও সেবা প্রতিষ্ঠানে উৎসাহ ও ভক্তি-ভরে পালিত হয়। ভোর থেকেই সহস্রাধিক ভক্ত উপস্থিত থেকে নিজ নিজ শ্রদ্ধায় অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানকে সফল করেন।উৎসবসূচি অনুযায়ী সকাল ১০ টা ৩০ মিনিটে বাল্যভোগ অনুষ্ঠিত হয়। ১১টা৪০ মিনিটে…
সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে ভক্তসমাগমে পালিত লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান তিথি
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩ জুন : শিলচরের সেন্ট্রাল রোডস্থ লোকনাথ বাড়িতে বুধবার সারাদিনব্যাপী ধর্মীয় আচার-আচারন, ভজন-কীর্তন ও পূজার্চনার মাধ্যমে ত্রিকালজ্ঞ লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান তিথি সাড়ম্বরে পালিত হয়। ভোরবেলা থেকেই কীর্তন-ভজন ও ধর্মীয় গীতিতে ঘরটি ধর্মীয় উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।লোকনাথ বাড়ির প্রধান পুরোহিত পবিত্র পাল জানান, এ বছর লোকনাথ বাবার বিগ্রহের পাশাপাশি গুরু ভগবান…
মাঠে খেলোয়াড়ের মৃত্যু, একাধিক যুবকের বিরুদ্ধে মামলা পরিবারের
বরাক তরঙ্গ, ৩ জুন : ফুটবল খেলার সময় রহস্যজনক ভাবে মৃত্যু ঘটল এক খেলোয়াড়ের। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ এনে কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি সোনাইয়ের ভাউরিকান্দি দ্বিতীয় খণ্ডের। সোমবার বিকেলে ফুটবল খেলার সময় আমির হোসেন লস্কর (৪৫) নামে এক খেলোয়াড়ের মৃত্যু হয়। খেলার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান…
লোকনাথ বাবার শ্রীচরণে প্রণাম কৃষ্ণেন্দু পালের, বরাকসহ সমগ্র অসমের সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা
মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ৩ জুন : আধ্যাত্মিক ভক্তি, মানবকল্যাণ ও রাজ্যবাসীর মঙ্গল কামনায় বুধবার বদরপুরস্থিত শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দিরে প্রার্থনায় অংশ নিলেন পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্দিরে পৌঁছে তিনি গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে শ্রীশ্রী লোকনাথ বাবার শ্রীচরণে প্রণাম নিবেদন করেন এবং পূজা-অর্চনার মাধ্যমে আশীর্বাদ গ্রহণ করেন। প্রাচীন…
এএসইবি পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যভুক্তির আহ্বান
বরাক তরঙ্গ, ৩ জুন : অসম রাজ্য বিদ্যুৎ পর্ষদ (এএসইবি) এবং এর উত্তরসূরি সংস্থাগুলি—এপিডিসিএল, এইজিসিএল ও এপিজিসিএল-এর অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংগঠন এএসইবি পেনশনার্স অ্যাসোসিয়েশন অবসরপ্রাপ্ত কর্মীদের সংগঠনের আজীবন সদস্য হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থার পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই অ্যাসোসিয়েশনটি পেনশনভোগীদের অধিকার রক্ষা, বিভিন্ন সমস্যা সমাধান এবং তাদের ন্যায্য দাবিদাওয়া আদায়ে…
লায়লাপুরে বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত, আটক ট্রাকচালক
বরাক তরঙ্গ, ৩ জুন : অসম-মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুর পুলিশ পেট্রোল আউট পোস্টে চেকিং চলাকালীন বিপুল পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে এই সাফল্য অর্জন করা হয়। জানা গেছে, মেঘালয় থেকে মদ বোঝাই করে মিজোরামের দিকে যাওয়ার পথে AS 01RC 2950 নম্বরের একটি ট্রাক লায়লাপুর…
