বরাক ভ্যালি মিডিয়া সুপার অ্যাসোসিয়েশনের নয়া কমিটি, জুনে সাংবাদিকদের ফুটবল টুর্নামেন্টের সিদ্ধান্ত

Spread the news

বরাক তরঙ্গ, ৪ জুন : বরাক ভ্যালি মিডিয়া সুপার অ্যাসোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ সভা বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সাংবাদিক অজিত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমীরণ চৌধুরীকে সভাপতি এবং বিশ্বজিৎ আচার্যকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও অজিত দাসকে কার্যকরী সভাপতি, দেবদুলাল মালাকারকে সহ-সভাপতি, দিলীপ কুমার সিংকে সহ-সাধারণ সম্পাদক, সন্তোষ চন্দকে সাংস্কৃতিক সম্পাদক এবং চিন্ময় নাথকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কমিটির কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সুজিত ঘোষ, বিশ্বকল্যাণ পুরকায়স্থ, বিশ্বজিৎ রায়, শেখর দে, নির্মল মালাকার, কুন্তল কুরী এবং রবি কুমার শুক্লা। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে কমিটিতে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়।
সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন উত্তমকুমার সী, নিখিল দাসসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক।

সভায় সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বৃদ্ধির লক্ষ্যে চলতি জুন মাসের মধ্যেই একটি সেভেন-এ সাইড ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *