বরাক তরঙ্গ, ৭ জুন : আগামী ১৪ জুন ‘বিশ্ব রক্তদাতা দিবস’ এবং বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রজত জয়ন্তী বর্ষ উদযাপনকে সামনে রেখে ফোরামের হাইলাকান্দি জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হয়। শহরের পুরাতন হাসপাতাল রোডস্থিত হাইলাকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি সুশান্ত মোহন চট্টোপাধ্যায়।
সভায় জেলা সম্পাদক রঞ্জিৎ ঘোষ স্বাগত বক্তব্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। এরপর আলোচনায় অংশগ্রহণ করেন সহ-সম্পাদক সঞ্জীব দে, সদস্য শঙ্কর চৌধুরী, সুদীপ পাল, ফণীভূষণ দেবনাথ, জেলা কোষাধ্যক্ষ নারায়ণ চন্দ্র দাস, কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সুদর্শন ভট্টাচার্যসহ অন্যান্য সদস্যবৃন্দ। বিস্তৃত আলোচনার পর সর্বসম্মতিক্রমে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে রক্তদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৪ জুন সকাল ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। ব্যানার, পোস্টার ও ট্যাবলোসহ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করবে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। শোভাযাত্রা আয়োজনের দায়িত্ব অর্পণ করা হয়েছে সঞ্জীব দের উপর।
এছাড়া একই দিন সকাল ১১টায় শ্রীরামকৃষ্ণ সেবা সমিতিতে একটি প্রতীকী রক্তদান শিবিরের আয়োজন করা হবে। পাশাপাশি গত এক বছরে ফোরামের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনকারী বিভিন্ন সংগঠনকে সম্মাননা প্রদান করা হবে। রজত জয়ন্তী বর্ষ উদযাপনকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলতে নতুন কর্মসূচি গ্রহণের দায়িত্ব শঙ্কর চৌধুরীর উপর ন্যস্ত করা হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, অনুষ্ঠান পরিচালনার ব্যয় নির্বাহের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা সাদরে গ্রহণ করা হবে। ফোরামের যেসব সদস্য এখনও তাদের অনুদান জমা দেননি, তাঁদের দ্রুত কোষাধ্যক্ষের নিকট অনুদান প্রদান করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিভিন্ন সমাজসেবী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকেও সহযোগিতা কামনা করা হবে বলে সভায় স্থির হয়।
সভাপতি সুশান্তমোহন চট্টোপাধ্যায় সকলের সহযোগিতা কামনা করে এবং উপস্থিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জানকী নুনিয়া, অসিত কুমার পাল, দেবপ্রিয় পাল চৌধুরী, রাজ কুমার দাস, দীপক ভাট, সায়ন পাল, গৌতম দত্ত, মনোজকান্তি ভট্টাচার্য, তারাশঙ্কর নাথ, সুপ্রিয়া পাল



