আচার্যদেবের আবির্ভাব দিবসে কালাইনে মেগা স্বাস্থ্য শিবির, উপকৃত প্রায় ১,২০০ রোগী

Spread the news

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৭ জুন : পরম পূজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেবের ৫৯তম আবির্ভাব দিবস উপলক্ষে কালাইন সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের উদ্যোগে রবিবার এক বৃহৎ বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। দিনব্যাপী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই মেগা হেলথ ক্যাম্পে প্রায় ১,২০০ রোগী স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।

শিবিরে ১৩ জন অভিজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগের মোবাইল প্যাথলজি ইউনিটের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও দেওয়া হয়।

স্থানীয় মানুষের ব্যাপক সাড়া ও অংশগ্রহণে শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *