বড়খলা উন্নয়ন খণ্ডের উদ্যোগে কিশোর নাথকে সংবর্ধনা

Spread the news

বরাক তরঙ্গ, ৮ জুন : বড়খলার নবনির্বাচিত বিধায়ক কিশোর নাথকে সংবর্ধনা জানাতে সোমবার বড়খলা মাল্টিপারপাস হল প্রাঙ্গণে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড়খলা উন্নয়ন খণ্ডের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক, দলীয় কর্মী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কণনারায়ণ শিকদার, বিডিও রশ্মিনা পারভিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কিশোর নাথকে ফুলের তোড়া ও সম্মাননাপত্র প্রদান করে সংবর্ধিত করা হয়।

সংবর্ধনা গ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে কিশোর নাথ উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বড়খলার জনগণের অকৃত্রিম ভালোবাসা, আশীর্বাদ এবং আস্থাই আমার কাজের প্রধান শক্তি। তাঁদের সহযোগিতা ও অনুপ্রেরণায় উন্নয়নের কাজ আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারব।”

তিনি আরও বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণ, সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং অগ্রগতির লক্ষ্যে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাবেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের শেষে বক্তারা বড়খলার উন্নয়নকে আরও গতিশীল করতে সকলের সম্মিলিত সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *