নিখোঁজ যুবকের মৃতদেহ ধানক্ষেত থেকে উদ্ধার দুল্লভছড়ায়

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : চারদিন ধরে নিখোঁজ থাকার পর বিনয় ভর নামে এক যুবকের মৃতদেহ ধানক্ষেত থেকে উদ্ধার হল। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুল্লভছড়া চা-বাগান এলাকায়।
জানা গেছে, চারদিন আগে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি বিনয় ভর। এরপর তাঁর স্ত্রী ও মা আত্মীয়স্বজনের বাড়ি-সহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ চালিয়েও তাঁর সন্ধান পাননি।

মঙ্গলবার স্থানীয় কয়েকজন যুবক ধানক্ষেত সংলগ্ন জলাভূমিতে মাছ ধরতে গেলে ক্ষেতের মৃতদেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর দেওয়া হয় রাতাবাড়ি থানায়।

খবর পেয়ে রাতাবাড়ি থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *