হাইলাকান্দিতে রেশন কার্ডের অনলাইন আবেদনের গ্রহণযোগ্য নয় : জেলা প্রশাসন

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ জুন : হাইলাকান্দি জেলা প্রশাসনের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক শাখার পক্ষ থেকে জানানো হয়েছে অনলাইনে নতুন রেশন কার্ডের আবেদন বা পুরনো রেশন কার্ডে নতুন সদস্যের অন্তর্ভুক্ত গ্রহণযোগ্য নয়। বিভাগের  এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, বহু মানুষ বিভিন্ন কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফে থেকে Smart PDS Portal-এর মাধ্যমে নতুন রেশন কার্ড বা বিদ্যমান কার্ডে নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করার জন্য অনলাইন আবেদন করছেন। এই বিষয়ে জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে যে, সরকারের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই ধরণের কোনও অনলাইন আবেদন গ্রহণযোগ্য নয়। এই আবেদনগুলি শুধুমাত্র সরকার নির্ধারিত সময়ে এবং নির্দিষ্ট প্রক্রিয়া ও মাধ্যমের দ্বারাই গ্রহণ করা হবে।

​হাইলাকান্দি জেলার সমস্ত নাগরিককে সাইবার ক্যাফে বা অন্য কোনো মাধ্যমে এই ধরণের আবেদন করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায়, নিয়মবহির্ভূত এই আবেদনগুলি বিবেচনার জন্য গ্রহণ করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *