শ্রীভূমির নদীর জলস্ফিতী, প্রশাসনের সতর্কতা জারি

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
শ্রীভূমি ২২ জুলাই :
শ্রীভূমি জেলার নদীগুলিতে জলস্ফিতী দেখা দেওয়ার ফলে জেলা প্রশাসনের থেকে সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের দুর্যোগ মোকাবিলা শাখা থেকে জনসাধারণকে নদীর জলে মাছ ধরা, জলে ভেসে আসা গাছ,বাঁশের অবশিষ্টাংশ ধরার চেষ্টা করতে বারন করা হয়েছে। নদীর জলস্তর বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হলে নৌকাগুলির চলাচলের সময় সব সতর্কতা অবলম্বনের করতে বলা হয়েছে। জলস্তর আরও বৃদ্ধি পেলে বৈদ্যুতিক লাইনের নীচ দিয়ে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতেও প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি অত্যধিক বর্ষনের ফলে টিলা মাটি নরম হয়ে ধ্বসে পড়া সম্পর্কে ও সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেল চারটায় কুশিয়ারা নদী শ্রীভূমি লাইম ফ্যাক্টরি এলাকায় বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও চাঁদকিরায় লঙ্গাই নদী এবং আনিপুরে সিংলা নদী বিপদ সীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। সবকটি নদীর জল বাড়ার মুখে প্রশাসন থেকে এই সতর্কতা জারি করা হয়েছে।। বুধবার সন্ধ্যে ৬টায় জারি করা পূর্বাভাষে জানানো হয়েছে যে আগামী ৪৮ ঘণ্টায় জেলার বদরপুর এবং শ্রীভূমি সদর সার্কেল এলাকায় নদীর জলস্তর আরও বৃদ্ধি পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *