সোনাই রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা, কংক্রিট মিক্সার গাড়ির সঙ্গে মুখোমুখি চার চাকা বাহনের

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ জুন : সোনাই রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। মঙ্গলবার রাত বারোটা নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়। শিলচর দিকে যাওয়া কংক্রিট মিক্সার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এএস ১১ আর ৫৫৫৭ নম্বরের একটি চার চাকা বাহনের। এতে বাহনের চালক সহ এক ব্যক্তি আহত হন। চালকের অবস্থা সঙ্গীন। আহত ব্যক্তির পরিচয় ভকতপুরের ববি সিনহা বলে জানা যায়।

দুর্ঘটনার পর স্থানীয় জনগণের সহযোগিতায় রাঙ্গিরখাড়ি পুলিশ দুই ব্যক্তিকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে থানার গাড়ি দিয়ে মেডিক্যালে পাঠায়। চালককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। চাকা বাহনের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। সামনের অর্ধেকের বেশি অংশ কংক্রিট মিক্সার গাড়ির (এএস ১১ এডি ৮৭৫৭) ভেতরে ঢুকে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *