বরাক তরঙ্গ, ১ জুলাই : নগাঁও জেলার পুরানোগুদামের কেনাপট্টি এলাকায় মঙ্গলবার গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। একটি স্কুটি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই স্কুটি আরোহী ঋষিকেশ শইকিয়ার মৃত্যু হয়।
অপরদিকে, গুরুতর আহত বিকাশ মুদৈকে দ্রুত নগাঁও মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ঋষিকেশ শইকিয়া ও বিকাশ মুদৈ—দুজনেরই বাড়ি পুরানোগুদামের কঢ়ালি গ্রামে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।




