স্ত্রীর অভিযোগ অস্বীকার, ‘দ্বিতীয় বিয়েই করিনি’— দাবি সঞ্জু মালাকারের

Spread the news

বরাক তরঙ্গ, ৩ জুলাই : গৃহবধূ অপর্ণা মালাকারের আনা অভিযোগের একদিন পর মুখ খুলেছেন তাঁর স্বামী সঞ্জু মালাকার। স্ত্রীর সব অভিযোগ নাকচ করে তিনি দাবি করেছেন, তিনি দ্বিতীয় বিয়েই করেননি।
সঞ্জু মালাকার বলেন, “আমি দ্বিতীয় বিয়েই করিনি, তাহলে প্রথম স্ত্রীকে ডিভোর্স কেন দেব?” তাঁর দাবি, অপর্ণার তোলা অভিযোগের কোনও বাস্তব ভিত্তি নেই।

এদিকে, সঞ্জু মালাকার ও তাঁর পরিবারের সদস্যরাও অপর্ণা মালাকারের আনা সব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, ঘটনাটি যেভাবে তুলে ধরা হয়েছে, প্রকৃত ঘটনা তার থেকে ভিন্ন এবং অভিযোগগুলো ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *