ভাস্কর গুপ্ত ও শর্মিষ্ঠার দাবি: “আমরা স্পা-এর মালিক নই, শুধু ঘরের মালিক”

Spread the news

বরাক তরঙ্গ, ৩ জুলাই : শিলচরের আলোচিত স্পা-কাণ্ডে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে মুখ খুলেছেন শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত ও তাঁর স্ত্রী শর্মিষ্ঠা গুপ্ত। এক বিবৃতিতে তাঁরা দাবি করেন, তাঁরা স্পা-এর মালিক নন; শুধুমাত্র যে ভবনে স্পা পরিচালিত হতো, সেই ঘরের মালিক।

গুপ্ত দম্পতির বক্তব্য, একটি বৈধ ভাড়ার চুক্তির মাধ্যমে ঘরটি ভাড়া দেওয়া হয়েছিল। সেখানে কী ধরনের কার্যকলাপ চলছিল, সে সম্পর্কে তাঁদের কোনও ধারণা ছিল না। ভাড়ার চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, ওই স্থানে কোনও ধরনের অবৈধ কাজকর্ম করা যাবে না। এমন অভিযোগ প্রমাণিত হলে চুক্তি বাতিলের বিধানও রাখা হয়েছিল। তাঁদের দাবি, স্পা-কাণ্ড প্রকাশ্যে আসার পর চুক্তির সেই শর্ত অনুযায়ী ভাড়ার এগ্রিমেন্ট বাতিল করা হয়েছে। পাশাপাশি তাঁরা জানান, গোটা ঘটনায় তাঁরা অত্যন্ত লজ্জিত ও মর্মাহত।

ডাঃ ভাস্কর গুপ্ত ও শর্মিষ্ঠা গুপ্ত আরও বলেন, তদন্তে তাঁরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করছেন এবং ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *