ফুলব্রাইট-নেহরু ফেলোশিপ নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : আসাম বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল ও আসাম ইউনিভার্সিটি রিসার্চ স্কলার্স’ ফোরামের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিপিনচন্দ্র পাল মিলনায়তনে  ‘ফুলব্রাইট-নেহরু ফেলোশিপ: ভারতীয় নাগরিকদের জন্য সুযোগ’ শীর্ষক এক সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিজ্ঞান, প্রযুক্তি ও ম্যানেজমেন্ট শাখার ছাত্রছাত্রী ও গবেষকদের ক্ষমতায়ন করা এবং যুক্তরাষ্ট্রে পিএইচডি ও পোস্টডক্টরাল…

Read More

হিঙ্গলগঞ্জে অষ্টপ্রহর কীর্তনের অনুদান দিয়েছেন তরুণ, টাকা বিলির অভিযোগ খণ্ডন কিশোর নাথের

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জে নির্বাচনী প্রচারে কোন টাকা বিলি করা হয়নি, সেটা অষ্টপ্রহর কীর্তনের অনুদান ছিল। এমনটাই এক ভিডিও বার্তায় জানালেন বড়খলার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি প্রার্থী কিশোর নাথ। তিনি বলেন, দু’দিন আগে হিঙ্গলগঞ্জের এক গ্রামে সন্ধ্যায় স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন, যেখানে মহিলাসহ অনেকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর কীর্তন অনুষ্ঠানের কথা উল্লেখ…

Read More

বেহাল কাঁঠাল রোড, সরব মহর্ষি  বিদ্যামন্দির গার্ডিয়ান ফোরাম

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : শিলচরে কাঁঠাল রোডের বেহাল পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার মহর্ষি  বিদ্যামন্দির গার্ডিয়ান ফোরাম পূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও জেলা আয়ুক্তের কাছে পৃথকভাবে স্মারকলিপি পেশ করে। ফোরামের কর্মকর্তাদের অভিযোগ, শিলচর-হাইলাকান্দি সড়কের সংযোগস্থল কাঁঠালপয়েন্ট থেকে ভকতপুর পয়েন্ট পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সর্বত্র বড় বড় গর্ত,…

Read More

‘JUDGE’ লেখা গাড়ির ধাক্কায় আহত দুই পথচারী

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : শ্রীভূমি শহরের ব্যস্ততম প্রধান সড়কে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ‘JUDGE’ লেখা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনে ধাক্কা মারার পর দুই পথচারীকেও গুরুতরভাবে আহত করে, ফলে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে AS/01/DN/7594 নম্বরের গাড়িটি দ্রুতগতিতে মেইন রোড দিয়ে যাওয়ার সময়…

Read More

কলকাতায় হজযাত্রীদের সেবায় তৎপর বিধায়ক সাজু

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : কলকাতার হজ ভবন-এ উপস্থিত থেকে বরাক উপত্যকা তথা অসমের বিভিন্ন প্রান্ত থেকে আগত হজযাত্রীদের খোঁজখবর নিলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া (সাজু)। নর্থ ইস্ট হজ কমিটির পক্ষ থেকে হাজিদের সার্বিক সহযোগিতা এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা নেন তিনি। হজযাত্রীরা যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, সেই লক্ষ্যেই তাদের সঙ্গে…

Read More

উধারবন্দে ঝড়ের তাণ্ডব, শালগঙ্গা মর্লি হাইস্কুলে ভেঙে পড়ল অস্থায়ী শ্রেণিকক্ষ

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : উধারবন্দের শালগঙ্গা এলাকায় আকস্মিক প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে শালগঙ্গা মর্লি হাইস্কুলের অস্থায়ীভাবে নির্মিত দশটি শ্রেণিকক্ষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এর ফলে সহস্রাধিক পড়ুয়ার নিয়মিত পাঠদান এখন অনিশ্চয়তার মুখে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, শালগঙ্গা ও পার্শ্ববর্তী এলাকার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মর্লি উচ্চবিদ্যালয়ের পুরনো ভবন প্রায় এক…

Read More

কানিশাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাইকের ধাক্কা, প্রাণ গেল যুবকের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : শ্রীভূমি শহরের কানিশাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে লড়ছেন আরেকজন। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে শোক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কানিশাইল এলাকায় রাস্তার ধারে “PDS DUTY” লেখা একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সেই সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ…

Read More

শিলচর-হাফলং সড়কে ভয়াবহ ধস, বন্ধ যোগাযোগ

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : প্রবল বর্ষণের জেরে শিলচর–হাফলং সড়কের দিমা হাসাও জেলার হারাংগাজাও–জাটিঙ্গা লাম্পুর অংশে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। পাহাড়ি ঢাল থেকে বিপুল পরিমাণ মাটি ও পাথর সড়কের উপর ভেঙে পড়ায় গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, ধস নামার পরপরই সড়কের দু’পাশে আটকে পড়ে একাধিক যাত্রীবাহী…

Read More

নারী শক্তি বন্ধন সংশোধনী বিল : ২৬ এপ্রিল মিছিলের ডাক বিজেপি মহিলা মোর্চার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : ‘নারী শক্তি বন্ধন সংশোধনী বিল ২০২৬’ ঘিরে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বুধবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করল বিজেপি মহিলা মোর্চা। বৈঠকে মহিলা নেত্রীরা দাবি করেন, প্রস্তাবিত এই বিল নারীর প্রকৃত ক্ষমতায়নের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এবং এর ফলে নারীর অধিকার খর্ব হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।…

Read More

শিলচরের রাজদীপ চৌধুরীর ‘এ টিচার’স গিফট’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : অসমে জন্মগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতা, লেখক ও অভিনেতা রাজদীপ চৌধুরীর চলচ্চিত্র ‘এ টিচার’স গিফট’ মেক্সিকোর ৪১তম গুয়াদালাহারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। উৎসবে ছবিটি ২৪ এপ্রিল “প্রেমিও মাগেই” বিভাগে প্রদর্শিত হবে, যা উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক শাখা। লাতিন আমেরিকার শীর্ষ চলচ্চিত্র উৎসবগুলোর একটি হিসেবে পরিচিত গুয়াদালাহারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতি বছর…

Read More