জুবিনের ন্যায়বিচারের দাবিতে দিসপুরে বিশাল মানবশৃঙ্খল, আটক বহু বিক্ষোভকারী

Spread the news

বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : অসমের প্রিয় শিল্পী জুবিন গর্গের ন্যায়বিচারের দাবিতে দিশপুরের জনতা ভবনের সামনে বিশাল মানবশৃঙ্খল কর্মসূচির ডাক দেন রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ সহ একাধিক সংগঠন।

মঙ্গলবার দিশপুরের জনতা ভবনের কাছে এই আহ্বানে বিশাল মানবশৃঙ্খল গড়ে তোলা হয়। মানবশৃঙ্খলে অংশগ্রহণকারী বহু মানুষকে আটক করেছে পুলিশ।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে অখিল গগৈ আশা প্রকাশ করেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কর্মসূচিতে কোনও বাধা সৃষ্টি না করে তা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে দেবেন। পাশাপাশি, কর্মসূচিতে অংশগ্রহণকারীদের স্মারকলিপিও গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *