শিশুকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের অভিযুক্তেরফাঁসির দাবি যুব কংগ্রেসের

Spread the news

বরাক তরঙ্গ, ৯ জুলাই : শিশুকে ধর্ষণ ও হত্যা; শ্রীভূমি জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী দোষীর ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, বুধবার শ্রীভূমির জেলার মদনমোহন এলাকার বাড়ি থেকে ডেকে আট বছরের এক শিশু কন্যাকে যুবক জাকির আলম তালুকদার (১৯) প্রথমে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং পরে নির্মমভাবে হত্যা করার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই নৃশংস ঘটনা পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এমন জঘন্য অপরাধ অপরাধীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত,” এবং অভিযুক্ত জাকির আলম লস্করের জন্য ফাঁসির দাবিও জানান। স্থানীয় সমাজ ও রাজনৈতিক সংগঠনগুলো দ্রুত ন্যায়বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *