শিলচর জেল থেকেই বিদেশে অপরাধচক্র পরিচালনা, এফবিআই রিপোর্টে গ্যাংস্টার জগ্গুর নাম

Spread the news

১০ জুলাই: শিলচর সেন্ট্রাল জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার জগদীপ সিং ওরফে জগ্গু ভগবানপুরিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে, মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, শিলচর জেলে বন্দি থাকলেও সে নিজের গ্যাংয়ের মাধ্যমে আমেরিকা, কানাডা এবং ইউরোপের একাধিক দেশে অপরাধমূলক নেটওয়ার্ক পরিচালনা করছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গুজরাটের সবরমতী জেলে বন্দি জগ্গুর প্রাক্তন সহযোগী লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ এনেছে এফবিআই।

উল্লেখ্য, পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড-সহ একাধিক আলোচিত অপরাধমূলক মামলায় অভিযুক্ত জগ্গু ভগবানপুরিয়া আগে পঞ্জাবের ভাতিন্দা জেলে বন্দি ছিল। পরে ২০২৫ সালের মার্চ মাসে তাকে শিলচর সেন্ট্রাল জেলে স্থানান্তর করা হয়।

এফবিআইয়ের তদন্ত প্রতিবেদনে পঞ্জাব পুলিশের এক কর্মকর্তার নামও উঠে এসেছে বলে সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *