Category: বরাক
গুয়াহাটি-ইম্ফল পথে ১৫ লক্ষ টাকার কোল্ড ড্রিংকস উধাও, হাইলাকান্দি থেকে উদ্ধার, গ্রেফতার ১
কেএ লস্কর, লক্ষীপুরবরাক তরঙ্গ, ১১ জুলাই : বাঁশকান্দির এক ব্যবসায়ীর প্রায় ১৫ লক্ষ টাকার টিন চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রায় ১৫ লক্ষ টাকার কোল্ড ড্রিংকস চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুয়াহাটি থেকে ইম্ফলের উদ্দেশে রওনা হওয়া একটি লরিতে থাকা কোকাকোলা কোম্পানির কোল্ড ড্রিংকস রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। পরে হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় অভিযান…
বুরুঙ্গায় ‘ডাকাতি’ ঘিরে রহস্য, ঘটনা জানেন না পাশের বাড়ির লোকজনও, তদন্তে পুলিশ
এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ ১১ জুলাই : কাছাড়ের বুরুঙ্গায় নির্মীয়মাণ একটি স্থাপনায় কথিত ডাকাতির ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। সামাজিক ও সংবাদমাধ্যমে ডাকাতির খবর ছড়িয়ে পড়লেও স্থানীয়দের দাবি, ঘটনাস্থলের আশপাশের বাসিন্দারাও এমন কোনও ঘটনার বিষয়ে কিছুই জানতে পারেননি। পুলিশ সূত্রেও জানা গেছে, এখনও ডাকাতির কোনও মামলা রুজু হয়নি, তবে ঘটনার তদন্ত চলছে। স্থানীয়দের প্রশ্ন, যে…
ভারতমালা প্রকল্পের অরক্ষিত গভীর নালায় ডুবে শিশুর মৃত্যু কাটিগড়ায়, ক্ষোভ
এস পাল, কাটিগড়াবরাক তরঙ্গ, ১১ জুলাই : জাতীয় সড়ক নির্মাণের জন্য খনন করা গভীর নালা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল আট বছরের এক শিশুর। শনিবার কাটিগড়া থানার অন্তর্গত তারিণীপুর প্রথম খণ্ড এলাকায় ভারতমালা প্রকল্পের অধীনে নির্মাণাধীন সড়কের পাশে খনন করা জল ভর্তি গভীর নালা থেকে কামিল হোসেন মজুমদার…
শিলচরের প্রধান সড়কের বেহাল অংশে সিসি ব্লক বসানো ঘিরে বিতর্ক
সোমবারের মধ্যে সমস্যার সমাধানের দাবি, নইলে পথ অবরোধের হুঁশিয়ারি স্থানীয়দের রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১১ জুলাই : শিলচর শহরের প্রধান সড়কগুলির বেহাল অবস্থাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা। শনিবার সাংবাদিক বৈঠক ডেকে তাঁরা অভিযোগ করেন, ক্যাপিটাল পয়েন্ট, হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে মেডিক্যাল রোড…
বিধানসভার উন্নয়ন (এইচ) বিভাগীয় স্থায়ী কমিটিতে বরাকের আমিনুর রশিদ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ জুলাই : অসম বিধানসভার উন্নয়ন (এইচ) বিভাগীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার বিধানসভার সচিবালয় থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে ১৩ সদস্যের এই গুরুত্বপূর্ণ কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পেয়েছেন বিধায়ক ভবেশ কলিতা। আর বরাক উপত্যকা থেকে একমাত্র সদস্য হিসেবে স্থান পেয়েছেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক আমিনুর…
মেহেরপুর থেকে তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, উদ্বেগে পরিবার
বরাক তরঙ্গ, ১১ জুলাই : তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন মেহেরপুর এলাকার মুন্নি রবিদাস (৩০) নামে এক গৃহবধূ। গত ৮ জুলাই বিকেল থেকে নিখোঁজ তিনি। অনেক খোঁজাখুঁজি করে তাঁর কোনও সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ জুলাই বিকেলে মুন্নি রবিদাস মেহেরপুরের নিজ বাড়ি থেকে…
শ্রীভূমিতে জাতীয় সড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা; দ্রুত সংস্কারের দাবি যুব কংগ্রেসের
বরাক তরঙ্গ, ১০ জুলাই : শ্রীভূমি জেলার জাতীয় সড়ক এনএইচ-৩৭-এর দীর্ঘদিনের বেহাল অবস্থা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছে জেলা যুব কংগ্রেস। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা অবস্থা এবং জলাবদ্ধতার কারণে প্রতিদিনই সাধারণ মানুষ, পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী এক বিবৃতিতে…
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন: মাগুরা পুঞ্জিতে নতুন পাকা সেতু, স্বস্তিতে শতাধিক পরিবার
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১০ জুলাই : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার মাগুরা পুঞ্জিতে নির্মিত হয়েছে একটি নতুন পাকা সেতু। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ কাঁচা সেতুর ওপর নির্ভরশীল শতাধিক পরিবারের কাছে এই সেতু নিরাপদ যোগাযোগ ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রায় ৯ থেকে ১০ মাস আগে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য…
গুয়াহাটি–মুম্বাই সাপ্তাহিক ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি নিয়ে মহাব্যবস্থাপকের সঙ্গে বৈঠক আমিনুর রশিদের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১০ জুলাই : বরাক উপত্যকার মানুষের বহুদিনের মুম্বাইমুখী রেল-দুর্ভোগ দূর করতে উদ্যোগী হলেন শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। এই লক্ষ্যে তিনি সম্প্রতি মালিগাঁওয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের (এনএফআর) মহাব্যবস্থাপক আশিস বানসালের সঙ্গে বৈঠক করে গুয়াহাটি–মুম্বাই সাপ্তাহিক ট্রেনের সংখ্যা এক থেকে বাড়িয়ে দুই করার দাবি জানান। জানা গেছে, বরাক উপত্যকা,…
শ্রীভূমি সদরের পুলিশের বড় সাফল্য: কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১০ জুলাই : মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে বড় সাফল্য পেল শ্রীভূমি সদর পুলিশ। গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ১০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানানো…
