সোনাই নদীতে মরদেহ, পুলিশ না আসায় ফের ভাসিয়ে দেওয়া হল, ক্ষোভ

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৮ জুলাই :
সোনাই নদীতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে শনিবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাই নদীর দর্মি-জামালপার এলাকার নদীতীরের আবর্জনার মধ্যে মরদেহটি আটকে থাকতে দেখে বাসিন্দারা পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা খবর দেন পুলিশে। পুলিশ পৌঁছাতে একটু দেরি হলে জয়বাবু নামে এক স্থানীয় ব্যক্তি মরদেহটি নদীর স্রোতে ভাসিয়ে দেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পাশাপাশি স্থানীয়দের দাবি, সময়মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মরদেহের পরিচয় শনাক্ত এবং তদন্তের প্রাথমিক কাজ আরও সহজ হতো।

এদিকে, নদীতে মরদেহ আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গত চার দিন ধরে নিখোঁজ এক ব্যক্তির পরিবারের সদস্যরা। জানা গেছে, নদীর উজানের মণিয়ারখাল বাগান এলাকার বাসিন্দা প্রজা রাজভর চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যদের ধারণা ছিল, নদীতে ভেসে আসা মরদেহটি তাঁরই হতে পারে। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছিলেন। তবে তার আগেই মরদেহটি আবার নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *