পাথরকান্দিতে গ্রীষ্মকালীন কর্মশালা ২০২৬-এর শুভ সূচনা

Spread the news


মোহাম্মদ,জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ জুলাই :
অসম সরকারের সংস্কৃতি পরিক্রমা বিভাগের উদ্যোগে, করিমগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এবং নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি পরিষদ, প্রতাপগড় আঞ্চলিক কমিটির আয়োজনে শুক্রবার পাথরকান্দির মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে গ্রীষ্মকালীন কর্মশালা–২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাক্তন চেয়ারপার্সন ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা

এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃতিকর্মী শেখর পালচৌধুরী, সংগীত শিক্ষক জগণ্ময় দাসগুপ্ত এবং মডেল এইচ.এস. স্কুলের একাডেমিক অধ্যক্ষ পৃথ্বীশ রায়।আয়োজক সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি মধু সিনহা, প্রতাপগড় আঞ্চলিক কমিটির সভাপতি হরিনারায়ণ সিনহা ও সাধারণ সম্পাদক সুজিত সিনহা কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন। কর্মশালার কো-অর্ডিনেটর ও সংগীত বিভাগের রিসোর্স পার্সন নীতিশ সিংহ জানান, সংগীত, নৃত্য ও যোগচর্চার মাধ্যমে শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশ ও সৃজনশীলতা গড়ে তোলাই এই কর্মশালার মূল লক্ষ্য।নৃত্য বিভাগের প্রশিক্ষক তানিয়া মণ্ডল এবং যোগ বিভাগের প্রশিক্ষক পঙ্কজ দেবও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথিদের সংবর্ধনা, আলোচনা সভা, অংশগ্রহণকারীদের পরিচয়পর্ব, ফটোসেশন ও জলযোগের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানটি ইলেকট্রনিক মিডিয়ায় কভার করেন জয়রাজ সিনহা ও তপন কান্তি রায়, আর প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিত্ব করেন সুরজিৎ সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *