বরাক তরঙ্গ, ২০ জুলাই : আগামীকাল ২১ জুলাই বরাকের দ্বিতীয় ভাষা শহিদ দিবস উপলক্ষে শিলচরের ক্লাব রোডস্থিত ইলোরা হেরিটেজ হলে বিকেল ৫টায় প্রকাশিত হতে চলেছে বিশিষ্ট লেখক প্রদীপ দত্তরায়ের তৃতীয় প্রবন্ধ সংকলন ‘তিন ভুবনের বাঙালি’। এই উপলক্ষে বিশিষ্টজনদের উপস্থিতিতে গ্রন্থটির আনুষ্ঠানিক উন্মোচন এবং একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উন্মোচন অনুষ্ঠানের মঞ্চ অলঙ্কৃত করবেন বিশিষ্ট কবি-সাংবাদিক অতীন দাশ, হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিলাল উদ্দিন মজুমদার, রূপমের সভাপতি নিখিল পাল, সাংবাদিক অরিজিৎ আদিত্য, সমাজকর্মী মহাবীর জৈন, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্যে ও সংস্কৃতি সম্মেলনেের কেন্দ্রীয় সমিতির সভাপতি সতু রায় প্রমুখ। অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, পাঠক এবং শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য লেখক প্রদীপ দত্তরায় আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।



