বরাক তরঙ্গ, ২৪ জুলাই: শিলচরের ঘুংঘুর এলাকার বাসিন্দা ও ই-রিকশাচালক কৃষ্ণ কুশমেটকে মারধর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছে তাঁর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তারা এই দাবি জানান।
পরিবারের অভিযোগ, গত ১৯ জুলাই রাতে ই-রিকশা চালিয়ে বাড়ি ফেরার সময় ইউনানী হাসপাতালের সামনে তিন ন
ব্যক্তি জোরপূর্বক কৃষ্ণ কুশমেটকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন। হামলায় তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
অভিযোগ, ওই সময় তাঁর কাছে থাকা বন্ধুর কাছ থেকে ধার নেওয়া ১৫ হাজার টাকা এবং সেদিনের উপার্জনের অর্থও ছিনিয়ে নেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার জানিয়েছে, ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। কৃষ্ণ কুশমেটই পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় তাঁর অসুস্থতার কারণে সংসার চালানো, চিকিৎসার খরচ বহন এবং ই-রিকশার কিস্তি পরিশোধে পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।
সাংবাদিক সম্মেলনে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, কঠোর শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান।



