পাথারকান্দির প্রাক্তন গ্রুপ সদস্য জালাল উদ্দিন তাপাদার প্রয়াত

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : পাথারকান্দি শহর সংলগ্ন তাপাদারপাড়ার প্রবীণ সমাজসেবী, প্রাক্তন গ্রুপ সদস্য হাজি জালাল উদ্দিন তাপাদার (পাখি মিয়া) আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৭ বছর।

মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুর ২টায় পাথারকান্দি টাউন ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশিষ্ট সমাজসেবী আজিজুর রহমান তালুকদার, নায়েবে আমিরে শরিয়ত মওলানা বদরুল হক, বিভিন্ন মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *