দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা ও মনোমুগ্ধকর সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল অনন্ত বিপিন সংগীত বিদ্যাপীঠের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘সুর সন্ধ্যা’। সোমবার সন্ধ্যায় স্থানীয় গান্ধী ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সংগীতশিক্ষার প্রসার এবং সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহরের বিশিষ্ট সংগীতশিল্পী, তবলাবাদক, যন্ত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী অমরেন্দ্র চক্রবর্তী, সুজিত দাস, সুতপা বক্সী, সাংস্কৃতিক সংগঠক ও তবলাবাদক ভাস্কর দাস, তবলাবাদক দীপক বক্সী ও অনুপম মণ্ডল এবং বিশিষ্ট দোতারা বাদক নৃপেন দাস।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম গোয়ালা, ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রান্তদীপ রায়, বিদ্যাপীঠের কর্ণধার পরিমল দাস এবং অধ্যক্ষা তমালি দাস।



