মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে তিনখালের লঙাই সেতু, বড় বিপর্যয়ের আশঙ্কা!

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ নভেম্বর : বড়সড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে অসম-আগরতলা জাতীয় সড়কের তিনখালের লঙাই সেতুকে ঘিরে। পাথারকান্দির তিনখালে লঙাই নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ আরসিসি সেতুটির মাঝের দুটি জয়েন্টের একাধিক অংশ নিচের দিকে বসে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। সেতুর সামনে ব্যারিকেড বসানো হলেও তা উপেক্ষা করেই অবাধে চলাচল করছে পাথরবোঝাই ট্রাকসহ ভারী…

Read More

হাইলাকান্দিতে ফের ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু

বরাক তরঙ্গ, ১ নভেম্বর : হাইলাকান্দিতে ফের ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক কিশোরীর। শহরতলির বাউরঘাট প্রথম খণ্ড এলাকায় শিলচর-ভৈরবী যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরীর। তবে সংবাদ লেখা পর্যন্ত মৃতার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে…

Read More

শ্রীভূমির ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি শিলচরের নাগরিক সভায়, নির্দোষ যুবকদের মামলা প্রত্যাহারের আহ্বান

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১ নভেম্বর : শ্রীভূমির সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রকৃত তথ্য ও সত্য উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাল বরাক ভ্যালি সিটিজেন্স ফোরাম। একই সঙ্গে শ্রীভূমিতে কারাবন্দি নির্দোষ যুবকদের বিরুদ্ধে দায়ের করা যাবতীয় মামলা দ্রুত প্রত্যাহার এবং তাঁদের উপর পুলিশি নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও উঠল শিলচরের এক নাগরিক সভায়। রবিবার শিলচরে বরাক ভ্যালি…

Read More

কুলিছড়ায় চুরি যাওয়া বাজারিছড়ার অটোর উদ্ধার, আটক চালক

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১ নভেম্বর : অসম-মিজোরাম সীমান্তের কুলিছড়া সীমান্ত চৌকির সামনে পুলিশের তল্লাশিতে চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধার হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালক জাবেদ হোসেন বড়ভূইয়াকে আটক করেছে পুলিশ। জানা গেছে, নিয়মিত তল্লাশির সময় এএস ১১ ইসি ৬৯৫১ নম্বরের একটি অটো সন্দেহের ভিত্তিতে থামিয়ে তল্লাশি চালান কর্তব্যরত পুলিশকর্মীরা। গাড়ির নথিপত্র পরীক্ষা করতে গিয়ে…

Read More

কর্ণাটকে নিখোঁজ অসমের তরুণীর কঙ্কাল উদ্ধার, প্রেমঘটিত বিরোধে খুনের সন্দেহ পুলিশের, আটক হাইলাকান্দির যুবক

১ নভেম্বর : চার মাস আগে কাজের সন্ধানে কর্ণাটকে গিয়ে নিখোঁজ হওয়া অসমের ২১ বছর বয়সি তরুণী সুমি দাসের কঙ্কাল উদ্ধার হয়েছে বেঙ্গালুরুর কাছে একটি পাহাড় থেকে। প্রেমঘটিত বিরোধের জেরে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। এই ঘটনায় হাইলাকান্দি জেলার বাসিন্দা বিশাল দাস নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মৃত সুমি দাস…

Read More

দেড় বছর পর অসম-মিজোরাম সীমান্তে উদ্ধার চুরি যাওয়া বাইক, মালিকের হাতে তুলে দিল পুলিশ

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১ নভেম্বর : দীর্ঘ প্রায় দেড় বছর পর চুরি যাওয়া বাইক উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল পুলিশ। অসম-মিজোরাম সীমান্তের লায়লাপুর পুলিশ ফাঁড়ির আওতাধীন কুলিছড়া সীমান্ত চৌকির সামনে থেকে বাইকটি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেটি ফেলে পালিয়ে যায় সন্দেহভাজন চোর। জানা গেছে, মোটরসাইকেলটি দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল।…

Read More

পৌরোহিত্য শিক্ষা ও শাস্ত্রচর্চায় কৃতিত্ব, ‘পৌরোহিত্যরত্নম’ সম্মানে ভূষিত করিমগঞ্জের পাঁচ পুরোহিত

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ নভেম্বর: প্রাচীন সনাতন ধর্মীয় ঐতিহ্য, শাস্ত্রীয় জ্ঞান ও পৌরোহিত্য শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন করিমগঞ্জ জেলার পাঁচ পুরোহিত। পৌরোহিত্য বিষয়ক বিশেষ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ‘পৌরোহিত্যরত্নম’ সম্মানে ভূষিত হয়েছেন করিমগঞ্জ জেলা নাথ রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর পাঁচ সদস্য। তাঁদের এই সাফল্যে সংগঠনসহ জেলার সনাতনী সমাজে আনন্দ ও গর্বের পরিবেশ…

Read More

‘সমর্পণ’-এ সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা, জন্মদিনে আলোচনায় ড. অর্পিতা দাসের ‘অন্তঃস্বরের অভিধান’

শুভ দাস, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ নভেম্বর : সাহিত্য, সংস্কৃতি ও আন্তরিকতার মেলবন্ধনে এক মনোজ্ঞ পরিবেশে উদ্‌যাপিত হলো বিশিষ্ট লেখিকা ড. অর্পিতা দাসের জন্মদিন। তাঁর নিজস্ব বাসভবন ‘সমর্পণ’-এ আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমির সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিজীবী মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ড. অর্পিতা দাসের সাহিত্যকর্ম এবং তাঁর গ্রন্থ ‘অন্তঃস্বরের অভিধান’-কে ঘিরে…

Read More

শিলচর শ্মশানঘাট কালীপূজা নিয়ে জোরদার প্রস্তুতি, থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১ নভেম্বর : শিলচর শ্মশানঘাট বার্ষিক সর্বজনীন কালীপূজা কমিটির উদ্যোগে রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জানানো হয়, প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে শিলচর শ্মশানঘাটের ঐতিহ্যবাহী সর্বজনীন কালীপূজা। কমিটির পক্ষ থেকে জানানো হয়, ৮ নভেম্বর পূজার দিন কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে না। ওই…

Read More

হাইলাকান্দি থেকে কাছাড় জেলায় অন্তর্ভুক্ত পাঁচগ্রাম থানা, বদলে গেল প্রশাসনিক পরিচয়

বরাক তরঙ্গ, ১ নভেম্বর : প্রশাসনিক মানচিত্রে বড়সড় পরিবর্তন ঘটল বরাক উপত্যকায়। হাইলাকান্দি জেলার অধীনস্থ পাঁচগ্রাম থানা এবার আনুষ্ঠানিকভাবে কাছাড় জেলার অন্তর্ভুক্ত হলো। দুই জেলার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে থানাটির দায়িত্ব হস্তান্তর করা হয়। ফিতা কেটে নতুন প্রশাসনিক ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন কাছাড়ের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। এদিনের অনুষ্ঠানে পুলিশ সুপার জানান,…

Read More